ঢাকা    মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

কালীগঞ্জের সমাবেশে মাদক কারবার বন্ধে কঠোর ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার আহ্বান এনসিপি আহ্বায়কের।

‘স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা দিয়েই ছড়াচ্ছে মাদক’— নাহিদ ইসলামের অভিযোগ

স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা দিয়েই মাদক সারাদেশে ছড়িয়ে পড়ছে। তাই মাদক কারবারিদের বন্ধ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি।

সোমবার (৬ জুলাই) বিকেলে গাজীপুরের কালীগঞ্জ বাজার বাসস্ট্যান্ডে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত ‘জুলাই বিপ্লবীদের মহাসমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, দেশের ৭০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে রায় দিয়েছে। কিন্তু সরকার এখনো সেই সংস্কারের বাস্তবায়ন করেনি।

তিনি অভিযোগ করেন, বিএনপি সরকার জাতির সঙ্গে বেঈমানি ও গাদ্দারি করেছে। সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। সরকার বিদ্যুৎ সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিলেও চলতি বাজেটে তার প্রতিফলন দেখা যায়নি।

বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি বলেন, জনগণের দেওয়া গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না। তিনি দেশে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, জনগণের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ড হলে, তা যে রাজনৈতিক দলই করুক না কেন তার সমালোচনা করার সাহস থাকতে হবে। একইসঙ্গে কোনো দল ভালো কাজ করলে সেটিরও প্রশংসা করা উচিত।

এর আগে বিকেল সাড়ে ৪টায় কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে থেকে ‘জুলাই পদযাত্রা’ শুরু হয়ে কালীগঞ্জ বাসস্ট্যান্ডে এসে মহাসমাবেশ শেষ হয়।

বিষয় : নাহিদ ইসলাম এনসিপি আখতার হোসেন জুলাই পদযাত্রা জাতীয় নাগরিক পার্টি নাহিদ ইসলাম

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

‘স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা দিয়েই ছড়াচ্ছে মাদক’— নাহিদ ইসলামের অভিযোগ

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা দিয়েই মাদক সারাদেশে ছড়িয়ে পড়ছে। তাই মাদক কারবারিদের বন্ধ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি।

সোমবার (৬ জুলাই) বিকেলে গাজীপুরের কালীগঞ্জ বাজার বাসস্ট্যান্ডে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত ‘জুলাই বিপ্লবীদের মহাসমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, দেশের ৭০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে রায় দিয়েছে। কিন্তু সরকার এখনো সেই সংস্কারের বাস্তবায়ন করেনি।

তিনি অভিযোগ করেন, বিএনপি সরকার জাতির সঙ্গে বেঈমানি ও গাদ্দারি করেছে। সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। সরকার বিদ্যুৎ সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিলেও চলতি বাজেটে তার প্রতিফলন দেখা যায়নি।

বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি বলেন, জনগণের দেওয়া গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না। তিনি দেশে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, জনগণের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ড হলে, তা যে রাজনৈতিক দলই করুক না কেন তার সমালোচনা করার সাহস থাকতে হবে। একইসঙ্গে কোনো দল ভালো কাজ করলে সেটিরও প্রশংসা করা উচিত।

এর আগে বিকেল সাড়ে ৪টায় কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে থেকে ‘জুলাই পদযাত্রা’ শুরু হয়ে কালীগঞ্জ বাসস্ট্যান্ডে এসে মহাসমাবেশ শেষ হয়।

বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত