ঢাকা    শনিবার, ০৪ জুলাই ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

শুক্রবার সন্ধ্যায় বাবার কাছে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর থেকে খোঁজ নেই; থানায় জিডি, তথ্য জানাতে পরিবারের আহ্বান।

উত্তরায় নিখোঁজ শিশু রাহিমের সন্ধান চায় পরিবার

ছবি: ডান পাশে মোহাম্মদ রাহিম

রাজধানীর উত্তরার হাউজ বিল্ডিং দেওয়ান বাড়ির মোড় এলাকা থেকে মোহাম্মদ রাহিম নামে এক শিশু নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে তার পরিবার।

পরিবারের তথ্য অনুযায়ী, রাহিমের বাবা মো. শাকিল এবং মা লাইজু আক্তার। গত শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে সে বাসা থেকে বাবার কাছে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

স্বজনরা জানান, সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ যদি মোহাম্মদ রাহিমের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানেন বা তাকে কোথাও দেখে থাকেন, তাহলে অনুগ্রহ করে ০১৬০০-৭৩৫৭৪৮ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

শনিবার, ০৪ জুলাই ২০২৬

উত্তরায় নিখোঁজ শিশু রাহিমের সন্ধান চায় পরিবার

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

রাজধানীর উত্তরার হাউজ বিল্ডিং দেওয়ান বাড়ির মোড় এলাকা থেকে মোহাম্মদ রাহিম নামে এক শিশু নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে তার পরিবার।

পরিবারের তথ্য অনুযায়ী, রাহিমের বাবা মো. শাকিল এবং মা লাইজু আক্তার। গত শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে সে বাসা থেকে বাবার কাছে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

স্বজনরা জানান, সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ যদি মোহাম্মদ রাহিমের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানেন বা তাকে কোথাও দেখে থাকেন, তাহলে অনুগ্রহ করে ০১৬০০-৭৩৫৭৪৮ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে।

বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত