২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ বত্রিশ পর্ব ছিল রোমাঞ্চে ভরা। ৩২ দল থেকে এখন টিকে আছে আর ১৬ দল। নকআউটের প্রথম ধাপেই বিদায় নিয়েছে জার্মানি ও নেদারল্যান্ডসের মতো শক্তিশালী দল। অন্যদিকে প্যারাগুয়ের চমক, কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার নাটকীয় জয় এবং বেশ কয়েকটি হাড্ডাহাড্ডি লড়াই টুর্নামেন্টকে আরও জমিয়ে তুলেছে।
এবার শুরু হচ্ছে শেষ ষোলোর লড়াই। আজ রাত থেকে শুরু হয়ে ৮ জুলাই ভোর পর্যন্ত অনুষ্ঠিত হবে আটটি ম্যাচ। এরপর একদিন বিরতি দিয়ে ৯ জুলাই থেকে মাঠে গড়াবে কোয়ার্টার ফাইনাল।
শেষ ষোলোর লড়াই শুরু হচ্ছে কানাডা ও মরক্কোর ম্যাচ দিয়ে। আজ (৪ জুলাই) রাত ১১টায় মুখোমুখি হবে দুই দল। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাসে প্রথমবার নকআউট পর্বে জয় পেয়েছে কানাডা। অন্যদিকে টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় দিয়ে আত্মবিশ্বাসে উজ্জীবিত মরক্কোও চাইবে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে।
আজ দিবাগত রাত ৩টায় মাঠে নামবে প্যারাগুয়ে ও ফ্রান্স। শেষ বত্রিশে জার্মানিকে টাইব্রেকারে হারিয়ে বড় চমক দেখিয়েছে প্যারাগুয়ে। তবে এবার তাদের সামনে কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে দুর্দান্ত ছন্দে থাকা ফরাসিরা।
৫ জুলাই রাত ২টায় হবে ব্রাজিল-নরওয়ে লড়াই। জাপানকে বিদায় দিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। কিন্তু ইতিহাস তাদের পক্ষে নেই। কারণ নরওয়ের বিপক্ষে এখনো কোনো জয় পায়নি সেলেসাওরা। আর্লিং হলান্ডের দল সেই রেকর্ড ধরে রাখতে চায়। একই দিন সকাল ৬টায় স্বাগতিক মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। চলতি বিশ্বকাপে এখনো কোনো গোল না খাওয়া মেক্সিকোর রক্ষণ ভাঙাই হবে হ্যারি কেইনদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
৬ জুলাই রাত ১টায় মুখোমুখি হবে দুই ইউরোপিয়ান জায়ান্ট পর্তুগাল ও স্পেন। ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল এবং টুর্নামেন্টের অন্যতম ফেভারিট স্পেনের এই লড়াইকে শেষ ষোলোর সবচেয়ে আকর্ষণীয় ম্যাচগুলোর একটি হিসেবে ধরা হচ্ছে।সেদিনই সকাল ৬টায় বেলজিয়ামের বিপক্ষে খেলবে স্বাগতিক যুক্তরাষ্ট্র। তবে লাল কার্ডের কারণে গুরুত্বপূর্ণ এই ম্যাচে মার্কিন ফরোয়ার্ড ফোলারিন বালোগানকে পাচ্ছে না দলটি।
৭ জুলাই রাত ১০টায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে মিসর। কেপ ভার্দেকে অতিরিক্ত সময়ে হারিয়ে নকআউটে ওঠা আর্জেন্টিনার সামনে এবার মোহাম্মদ সালাহর দল, যারা ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে।
শেষ ষোলোর শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ৮ জুলাই রাত ২টায়। আলজেরিয়াকে হারিয়ে আসা সুইজারল্যান্ড এবং ঘানাকে বিদায় দেওয়া কলম্বিয়া মুখোমুখি হবে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে।
বিষয় : বিশ্বকাপ ফুটবল আর্জেন্টিনা ব্রাজিল নরওয়ে

শনিবার, ০৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন