ইসরাইলের আগ্রাসনের জবাবে এবার এক চাঞ্চল্যকর সামরিক বার্তা দিলো ইরান। দখলদার ইসরাইলি ভূখণ্ডে ইরানের সাম্প্রতিক হামলায় এক ভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যা তেল আবিবকে একটি ‘সীমিত ও সুনির্দিষ্ট’ বার্তা দেয়ার জন্য বিশেষভাবে বেছে নেয়া হয়েছিল।
সোমবার ইরানের অন্যতম জনপ্রিয় দৈনিক হামশাহরি অনলাইন আল জাজিরার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। ইসরাইলি সূত্র থেকে দাবি করা হয়েছে, রোববার রাত থেকে এ পর্যন্ত ইরান ৩০টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে।
হামশাহরি অনলাইন জানিয়েছে, এই হামলায় ইসরাইলের রামাত দাভিদ বিমান ঘাঁটিকে নিশানা করা হয়। আল জাজিরার সামরিক ও কৌশলগত বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল হাসান জুনি বলেছেন, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী যে রামাত দাভিদ বিমানঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছে, সেটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
ইরানের পরিস্কার ভাষায় বলেছে, বৈরুতের দক্ষিণ উপশহরে হামলায় ব্যবহৃত যুদ্ধবিমানগুলো এই ঘাঁটি থেকেই হামলা চালানোর জন্য উড়ছিল। ফলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলাটি সরাসরি ওই ঘটনার জবাব হিসেবেই পরিচালিত হয়েছে।
ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী এই হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এই হামলার ভৌগোলিক পরিধি ছিল কেবল উত্তর ইসরাইলের মধ্যে সীমাবদ্ধ, যা সরাসরি লেবানন সীমান্তের সাথে যুক্ত। ইরান এই অভিযানের মাধ্যমে স্পষ্ট করে দিয়েছে, তাদের মূল লক্ষ্য হলো লেবানন সীমান্তে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে একটি কঠোর প্রতিরোধ গড়ে তোলা, কোনো আঞ্চলিক যুদ্ধ বাঁধানো নয়।
তবে এই অভিযানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এতে ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের ধরন। আল জাজিরার সামরিক বিশ্লেষকদের মতে, এবার এমন কিছু নতুন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে যা আগের সঙ্ঘাতগুলোর চেয়ে আলাদা। প্রাথমিক তথ্য অনুযায়ী, এগুলো ইরানের সেই প্রচলিত অতি উন্নত বা ব্যাপক ধ্বংস ক্ষমতাসম্পন্ন মাল্টিপল-ওয়ারহেড (বহু-বোমধারী) ক্ষেপণাস্ত্র নয়, যা আগের যুদ্ধগুলোতে দেখা গিয়েছিল।
সাম্প্রতিক মাসগুলোতে ইরান খাইবার শেকান, ফাত্তাহ-১, ইমাদ এবং হাজ কাসেমের মতো অত্যন্ত শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল।
আন্তর্জাতিক সামরিক সূত্রগুলোর মতে, ফাত্তাহ-১ হাইপারসনিক এবং খাইবার শেকান হলো ইরানের সবচেয়ে উন্নত ও উচ্চ ধ্বংসক্ষমতাসম্পন্ন অস্ত্র, যা আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে দূরপাল্লার লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানতে পারে।
কিন্তু এবার নতুন ও ভিন্ন কৌশলের এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের মূল কারণ হলো, ইসরাইলকে একটি সুনির্দিষ্ট রাজনৈতিক ও সামরিক বার্তা দেয়া। ইরান দেখাতে চেয়েছে যে তারা ব্যাপক ক্ষয়ক্ষতি বা পূর্ণাঙ্গ যুদ্ধ না চেয়েও শত্রুর যেকোনো ঘাঁটিতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম।রাজনৈতিক মন্তব্য প্ল্যাটফর্ম
এই অভিযানের মাধ্যমে তেহরান মূলত বৈরুতের ওপর ইসরাইলি হামলার বিরুদ্ধে একটি শক্ত ‘লাল রেখা’ টেনে দিয়েছে। এর মাধ্যমে তারা প্রমাণ করেছে, যেকোনো আগ্রাসনের জবাব দিতে তারা পুরোপুরি প্রস্তুত।
তবে সামনের দিনগুলোতে পরিস্থিতি কেমন হবে, তা নির্ভর করছে এই আঘাতের পর ইসরাইলের আচরণের ওপর। লেবাননে যদি ইসরাইলি হামলা আরো বাড়ে, তবে ইরান ভবিষ্যতে তাদের হামলার পরিধি ও ধরন পুনর্মূল্যায়ন করতে বাধ্য হবে।

সোমবার, ০৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন