আলোকস্বল্পতার কারণে টেস্ট ম্যাচ বন্ধ হওয়ার দিন শেষ হতে যাচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড সভায় এমন নিয়ম পরিবর্তনের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে ম্যাচ চলাকালে প্রধান কোচের মাঠে প্রবেশের সুযোগ, সীমিত ওভারের ক্রিকেটে সময়ক্ষেপণ কমানোসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে জানানো হয়, আধুনিক স্টেডিয়ামের উন্নত আলোক ব্যবস্থা এবং খেলাটিকে আরও গতিশীল করার লক্ষ্যে টেস্ট ক্রিকেটে আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধের প্রচলিত বিধান পুনর্বিবেচনা করা হয়েছে। দুই দল রাজি হলে গোলাপি বল ব্যবহারও করা যাবে।
এ ছাড়া আলোকস্বল্পতা রোধে আধুনিক আলোকসজ্জা প্রযুক্তি নিয়ে গবেষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফ্লাডলাইট, আলো পরিমাপের উন্নত ব্যবস্থা, সেন্সর এবং অন্যান্য প্রযুক্তির কার্যকারিতা যাচাইয়ে যৌথভাবে অর্থায়ন করবে আইসিসি ও মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাব (এমসিসি)।
শুধু তাই নয়, খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগের নিয়মেও পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে পানি পানের বিরতির সময় প্রধান কোচ মাঠে এসে সরাসরি খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করতে পারবেন। এতে ম্যাচ চলাকালে কৌশলগত নির্দেশনা দেওয়া আরও সহজ হবে।
সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে সময়ক্ষেপণ কমাতেও পদক্ষেপ নিয়েছে আইসিসি। নতুন নিয়ম অনুযায়ী, টি-টোয়েন্টি ম্যাচে দুই ইনিংসের মধ্যবর্তী বিরতির সময় ২০ মিনিট থেকে কমিয়ে ১৫ মিনিট করা হয়েছে। এর ফলে ম্যাচ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা সহজ হবে বলে আশা করা হচ্ছে। এ ছাড়া মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাবের (এমসিসি) সর্বশেষ কয়েকটি আইনও কার্যকর করার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে রয়েছে দিনের শেষ ওভারে কোনো ব্যাটার আউট হলে সঙ্গে সঙ্গে খেলা বন্ধ না করে পুরো ওভার শেষ করাসহ একাধিক নিয়ম আগামী ১ অক্টোবর থেকে চালু করা হবে। এসব পরিবর্তনের মাধ্যমে খেলাটিকে আরও ধারাবাহিক, আধুনিক ও দর্শকবান্ধব করে তোলার চেষ্টা করছে আইসিসি।
বিষয় : আইসিসি

মঙ্গলবার, ০২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন