বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করা ব্যাটার মেহেরাব হোসেন অপি। অনেক আগেই মাঠের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তিনি। তবে ২২ গজের সঙ্গে তার সম্পর্ক এখনও অটুট; বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সাম্প্রতিক সময়ে এই দায়িত্বের বাইরে অন্য একটি কারণে আলোচনায় সাবেক এই তারকা ক্রিকেটার। গত কয়েক দিন ধরেই গুঞ্জন, জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিতে পারেন অপি।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা-সমালোচনা চলছে। অবশেষে এই গুঞ্জন নিয়ে নিজের বক্তব্য দিয়েছেন অপি।
নিজের ফেসবুকে অপি লিখেন, ‘আসসালামু ওয়ালাইকুম। আমি সাবেক জাতীয় দলের ক্রিকেটার মেহরাব হোসেন অপি। বর্তমানে আমি কোনও রাজনৈতিক দলের সাথে জড়িত হই নাই এবং কোনও রাজনৈতিক দলের সাথে যুক্ত হচ্ছি না। আমি মেহরাব হোসেন অপি সাবেক জাতীয় দলের ক্রিকেটার হিসেবেই পরিচিত থাকতে চাই।’
বিষয় : বিসিবি এনসিপি মেহেরাব হোসেন অপি

রোববার, ০৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬
বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করা ব্যাটার মেহেরাব হোসেন অপি। অনেক আগেই মাঠের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তিনি। তবে ২২ গজের সঙ্গে তার সম্পর্ক এখনও অটুট; বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সাম্প্রতিক সময়ে এই দায়িত্বের বাইরে অন্য একটি কারণে আলোচনায় সাবেক এই তারকা ক্রিকেটার। গত কয়েক দিন ধরেই গুঞ্জন, জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিতে পারেন অপি।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা-সমালোচনা চলছে। অবশেষে এই গুঞ্জন নিয়ে নিজের বক্তব্য দিয়েছেন অপি।
নিজের ফেসবুকে অপি লিখেন, ‘আসসালামু ওয়ালাইকুম। আমি সাবেক জাতীয় দলের ক্রিকেটার মেহরাব হোসেন অপি। বর্তমানে আমি কোনও রাজনৈতিক দলের সাথে জড়িত হই নাই এবং কোনও রাজনৈতিক দলের সাথে যুক্ত হচ্ছি না। আমি মেহরাব হোসেন অপি সাবেক জাতীয় দলের ক্রিকেটার হিসেবেই পরিচিত থাকতে চাই।’

আপনার মতামত লিখুন