ঢাকা    বুধবার, ২২ এপ্রিল ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

“আমি কাউকে কষ্ট দিতে চাইনি”—ফেসবুক পোস্টে স্পষ্ট বার্তা

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দুঃখ প্রকাশ এমপি সেলিমের

সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ টিভির একটি টকশোতে অংশ নেওয়ার পর নিজের বক্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের প্রেক্ষিতে দুঃখ প্রকাশ করেছেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক-এ দেওয়া এক পোস্টে তিনি জানান, দীর্ঘ প্রায় আট থেকে দশ বছর পর তিনি টকশোতে অংশ নেন। তবে অনুষ্ঠানে সহ-আলোচকের আচরণে তিনি অস্বস্তিতে পড়েন এবং পুরো আলোচনায় স্বাভাবিকভাবে কথা বলতে পারেননি।

তিনি উল্লেখ করেন, সহ-আলোচকের বাচালতা ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের কারণে তিনি নিজের বক্তব্য ঠিকভাবে উপস্থাপন করতে পারেননি এবং অনেক প্রশ্নের জবাবও দায়সারাভাবে দিয়েছেন। ফলে তিনি নিজেও ঠিকভাবে মনে করতে পারছেন না যে, অনুষ্ঠানে কী কী বলেছেন।

পরবর্তীতে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া দেখে তিনি জানতে পারেন, পহেলা বৈশাখ উদযাপন নিয়ে তার কিছু মন্তব্য ধর্মপ্রাণ মুসলমানদের মনে আঘাত দিয়েছে।

এ প্রসঙ্গে এমপি সেলিম বলেন, “একজন ধর্মপ্রাণ মুসলমান হিসেবে কারও অনুভূতিতে আঘাত দেওয়া আমার কাম্য নয়।”

তিনি আরও বলেন, “আমি কোনো অজুহাত দেব না, কোনো আত্মপক্ষ সমর্থনও করব না। যা হয়েছে তার জন্য আমি সবার কাছে বিনম্রভাবে দুঃখ প্রকাশ করছি।”

পাশাপাশি তিনি মহান আল্লাহর কাছে নিজের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে আরও সতর্ক থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, পহেলা বৈশাখ উদযাপন নিয়ে প্রতি বছরই বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা দেখা যায়, যা সামাজিক ও ধর্মীয় অনুভূতির সংবেদনশীলতার কারণে প্রায়ই বিতর্কের জন্ম দেয়।

বিষয় : লক্ষ্মীপুর-১ শাহাদাত হোসেন সেলিম রামগঞ্জ ৭১ টিভি

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

বুধবার, ২২ এপ্রিল ২০২৬

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দুঃখ প্রকাশ এমপি সেলিমের

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image

সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ টিভির একটি টকশোতে অংশ নেওয়ার পর নিজের বক্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের প্রেক্ষিতে দুঃখ প্রকাশ করেছেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক-এ দেওয়া এক পোস্টে তিনি জানান, দীর্ঘ প্রায় আট থেকে দশ বছর পর তিনি টকশোতে অংশ নেন। তবে অনুষ্ঠানে সহ-আলোচকের আচরণে তিনি অস্বস্তিতে পড়েন এবং পুরো আলোচনায় স্বাভাবিকভাবে কথা বলতে পারেননি।

তিনি উল্লেখ করেন, সহ-আলোচকের বাচালতা ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের কারণে তিনি নিজের বক্তব্য ঠিকভাবে উপস্থাপন করতে পারেননি এবং অনেক প্রশ্নের জবাবও দায়সারাভাবে দিয়েছেন। ফলে তিনি নিজেও ঠিকভাবে মনে করতে পারছেন না যে, অনুষ্ঠানে কী কী বলেছেন।

পরবর্তীতে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া দেখে তিনি জানতে পারেন, পহেলা বৈশাখ উদযাপন নিয়ে তার কিছু মন্তব্য ধর্মপ্রাণ মুসলমানদের মনে আঘাত দিয়েছে।

এ প্রসঙ্গে এমপি সেলিম বলেন, “একজন ধর্মপ্রাণ মুসলমান হিসেবে কারও অনুভূতিতে আঘাত দেওয়া আমার কাম্য নয়।”

তিনি আরও বলেন, “আমি কোনো অজুহাত দেব না, কোনো আত্মপক্ষ সমর্থনও করব না। যা হয়েছে তার জন্য আমি সবার কাছে বিনম্রভাবে দুঃখ প্রকাশ করছি।”

পাশাপাশি তিনি মহান আল্লাহর কাছে নিজের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে আরও সতর্ক থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, পহেলা বৈশাখ উদযাপন নিয়ে প্রতি বছরই বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা দেখা যায়, যা সামাজিক ও ধর্মীয় অনুভূতির সংবেদনশীলতার কারণে প্রায়ই বিতর্কের জন্ম দেয়।

বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত