ঢাকা    বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

তন্নি মল্লিকের মূল্যায়ন নিয়ে প্রশ্ন তুললেন ছাত্রদল নেতা

“আপনি ভেঙে পড়লে আমরাও ভেঙে পড়ি”—আরিয়ান জুয়েলের পোস্ট ঘিরে আলোচনা

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সক্রিয় নেতা আরিয়ান ইসলাম জুয়েলের ব্যক্তিগত ফেসবুক আইডিতে ২১ এপ্রিল ২০২৬ তারিখে প্রকাশিত একটি আবেগঘন পোস্টকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

পোস্টে তিনি লেখেন, “আপনার মুখের হাসি যেমন দেখেছি, তেমনি আপনার চোখের পানিও দেখেছি। তবে একটি কথাই বলতে চাই—আপনি ভেঙে পড়লে আমরাও ভেঙে পড়ি, তন্নি মল্লিক আপু।”

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ, ত্যাগ-তিতিক্ষা, মামলা ও হামলার শিকার হওয়া সত্ত্বেও তন্নি মল্লিকের যথাযথ মূল্যায়ন না হওয়ায় তিনি হতাশ। তার মতে, রাজনৈতিক দীর্ঘ অবদান ও সংগঠনের প্রতি নিষ্ঠার বিবেচনায় বিএনপির সংরক্ষিত নারী আসনে তাকে মনোনীত করা হলে তা একটি যথাযথ মূল্যায়ন হতো।

আরিয়ান ইসলাম জুয়েল তার লেখায় ছাত্রদলের দীর্ঘদিনের সাংগঠনিক কার্যক্রম ও আন্দোলন-সংগ্রামে নিজের সম্পৃক্ততার কথাও তুলে ধরেন। তিনি জানান, তিনি দীর্ঘদিন ধরে সংগঠনের আন্দোলন-সংগ্রামে সম্মুখসারিতে নেতৃত্ব দিয়ে আসছেন এবং বর্তমানে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বারবার নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।

তার এই পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনাও তৈরি হয়েছে।

বিষয় : তন্নি মল্লিক আরিয়ান ইসলাম জুয়েল

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

“আপনি ভেঙে পড়লে আমরাও ভেঙে পড়ি”—আরিয়ান জুয়েলের পোস্ট ঘিরে আলোচনা

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সক্রিয় নেতা আরিয়ান ইসলাম জুয়েলের ব্যক্তিগত ফেসবুক আইডিতে ২১ এপ্রিল ২০২৬ তারিখে প্রকাশিত একটি আবেগঘন পোস্টকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

পোস্টে তিনি লেখেন, “আপনার মুখের হাসি যেমন দেখেছি, তেমনি আপনার চোখের পানিও দেখেছি। তবে একটি কথাই বলতে চাই—আপনি ভেঙে পড়লে আমরাও ভেঙে পড়ি, তন্নি মল্লিক আপু।”

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ, ত্যাগ-তিতিক্ষা, মামলা ও হামলার শিকার হওয়া সত্ত্বেও তন্নি মল্লিকের যথাযথ মূল্যায়ন না হওয়ায় তিনি হতাশ। তার মতে, রাজনৈতিক দীর্ঘ অবদান ও সংগঠনের প্রতি নিষ্ঠার বিবেচনায় বিএনপির সংরক্ষিত নারী আসনে তাকে মনোনীত করা হলে তা একটি যথাযথ মূল্যায়ন হতো।

আরিয়ান ইসলাম জুয়েল তার লেখায় ছাত্রদলের দীর্ঘদিনের সাংগঠনিক কার্যক্রম ও আন্দোলন-সংগ্রামে নিজের সম্পৃক্ততার কথাও তুলে ধরেন। তিনি জানান, তিনি দীর্ঘদিন ধরে সংগঠনের আন্দোলন-সংগ্রামে সম্মুখসারিতে নেতৃত্ব দিয়ে আসছেন এবং বর্তমানে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বারবার নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।

তার এই পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনাও তৈরি হয়েছে।

বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত