‘স্টুডেন্ট ব্যাংকিং’ অ্যাকাউন্ট খোলার বয়সসীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিমালা অনুযায়ী এখন থেকে অনূর্ধ্ব ২৫ বছর বয়সী শিক্ষার্থীরা এ ধরনের অ্যাকাউন্ট খুলতে পারবেন। এতদিন এ সুবিধা ছিল অনূর্ধ্ব ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট এ–সংক্রান্ত একটি নীতিমালা জারি করে সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী পরিচালকদের কাছে পাঠিয়েছে। একই সঙ্গে এতদিন ‘স্কুল ব্যাংকিং’ নামে পরিচিত সেবাটি এখন থেকে ‘স্টুডেন্ট ব্যাংকিং’ নামে পরিচিত হবে।
নতুন নীতিমালা অনুযায়ী, স্টুডেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টধারীরা এখন থেকে ক্রেডিট কার্ড নিতে পারবেন। আগে কেবল ডেবিট কার্ড ব্যবহারের সুযোগ ছিল।
এছাড়া, এটিএম বুথ থেকে মাসে সর্বোচ্চ উত্তোলনের সীমা নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার টাকা। অভিভাবকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই সীমা সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত বাড়ানো যাবে। যেখানে আগের নীতিমালায় মাসিক উত্তোলন সীমা ছিল সর্বোচ্চ ৫ হাজার টাকা।
নতুন নিয়ম অনুযায়ী, মাসে সর্বোচ্চ ২৫ হাজার টাকা জমা রাখা যাবে এবং অ্যাকাউন্টে সর্বোচ্চ স্থিতি হবে ৩ লাখ টাকা।
বিদেশে পড়াশোনার ক্ষেত্রে আলাদা স্টুডেন্ট ফাইল বা অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হবে না; এই অ্যাকাউন্টই ব্যবহার করা যাবে। কোনো শিক্ষার্থী বৈধ পথে রেমিট্যান্স পেলে এই অ্যাকাউন্টের মাধ্যমেই তা গ্রহণ করতে পারবেন।
পাশাপাশি উচ্চশিক্ষার প্রয়োজনে শিক্ষা–সংক্রান্ত উপকরণ কেনার জন্য অভিভাবকের গ্যারান্টিতে ঋণ নেওয়ার সুযোগও থাকবে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন,
“শিক্ষার্থীদের দেওয়া ঋণের ক্ষেত্রে সুদের হার সর্বোচ্চ ৭ শতাংশ হবে।”

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন