ঢাকা    রোববার, ১৯ এপ্রিল ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

ফারুখ শেখের শোতে ‘জোশ’ ছবির স্মৃতিচারণায় লুকানো গায়িকা রূপে ধরা দিলেন অভিনেত্রী

ঐশ্বরিয়া রাইয়ের ভাইরাল পুরোনো ভিডিওতে চমক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ঐশ্বরিয়া রাইয়ের ভাইরাল পুরোনো ভিডিওতে চমক

দীর্ঘদিন ধরেই সিনেমা থেকে দূরে ঐশ্বরিয়া রাই বচ্চন। তবে পর্দায় না থাকলেও নিয়মিতই তিনি থাকেন আলোচনার কেন্দ্রে। এবার সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে তাঁর একটি পুরোনো ভিডিও, যা নতুন করে ভক্তদের নজর কেড়েছে।

ভিডিওটি কয়েক বছর আগের, যেখানে প্রয়াত অভিনেতা ফারুখ শেখের জনপ্রিয় টক শো ‘জিনা ইসি কা নাম হ্যায়’-এ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। অনুষ্ঠানে তাঁর সঙ্গে ছিলেন অভিনেতা চন্দ্রচূড় সিং—যাঁর সঙ্গে তিনি কাজ করেছিলেন ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জোশ’-এ।

সাক্ষাৎকার চলাকালীন ফারুখ শেখ চন্দ্রচূড় সিংকে ‘জোশ’ ছবির শুটিং সেট থেকে কোনো মজার স্মৃতি শেয়ার করতে অনুরোধ করেন। তখনই চন্দ্রচূড় প্রকাশ করেন এক অজানা তথ্য—ঐশ্বরিয়া শুধু দক্ষ অভিনেত্রীই নন, দারুণ গানও করেন। তিনি বলেন, “ঐশ্বরিয়া একজন খুব ভালো গায়িকা, কিন্তু অনেকেই সেটা জানেন না।”

তবে নিজেকে গায়িকা হিসেবে পরিচয় দিতে নারাজ ছিলেন ঐশ্বরিয়া। উল্টো তিনি জানান, চন্দ্রচূড় সিংও নাকি অসাধারণ গান গাইতে পারেন। এরপর ফারুখ শেখ দু’জনকেই একসঙ্গে গান গাওয়ার অনুরোধ জানান।

অনেক অনুনয়ের পর রাজি হন ঐশ্বরিয়া। তিনি গাইতে শুরু করেন জনপ্রিয় গান ‘মেরি সানসোঁ মে বাসা হ্যায় তেরা হি এক নাম’। গান শুরু হতেই পুরো সেটে নেমে আসে নিস্তব্ধতা। উপস্থিত সবাই মুগ্ধ হয়ে শোনেন তাঁর কণ্ঠ। পরে চন্দ্রচূড়ও ঐশ্বরিয়ার সঙ্গে গলা মেলান, যা দর্শকদের আরও বিস্মিত করে।

উল্লেখ্য, ‘জোশ’ ছবিটি পরিচালনা করেছিলেন মনসুর খান। ছবিতে ঐশ্বরিয়া রাই বচ্চন ও চন্দ্রচূড় সিংয়ের পাশাপাশি অভিনয় করেছিলেন শাহরুখ খান, যিনি ঐশ্বরিয়ার ভাইয়ের চরিত্রে ছিলেন। চন্দ্রচূড় সিং অভিনয় করেছিলেন ঐশ্বরিয়ার প্রেমিকের ভূমিকায়।

ভাইরাল হওয়া এই ভিডিও আবারও প্রমাণ করল—ঐশ্বরিয়া রাই বচ্চনের প্রতিভা শুধু অভিনয়েই সীমাবদ্ধ নয়, তাঁর কণ্ঠেও আছে আলাদা জাদু।

বিষয় : ঐশ্বরিয়া রাই জোশ

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

রোববার, ১৯ এপ্রিল ২০২৬

ঐশ্বরিয়া রাইয়ের ভাইরাল পুরোনো ভিডিওতে চমক

প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত