ঢাকা    মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

পরিবারের অনুরোধেও বদলাতে পারেননি অভ্যাস; ঠাকুরমার স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে এই ভালোবাসা।

‘চেষ্টা করেও ছাড়তে পারছি না’— গোপন কথা ফাঁস করলেন জয়া আহসান

ঢাকায় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তবে তার অভিনয় বাংলাদেশি সিনেমাতেই সীমাবদ্ধ নেই। দেশের গণ্ডি পেরিয়ে ভারতীয় বাংলা সিনেমায়ও সমানতালে অভিনয় করছেন তিনি। বলিউডেও অভিষেক ঘটেছে জয়ার। অভিনয়ের সুনিপুণ দক্ষতায় তিনি প্রতিনিয়ত দর্শকদের মুগ্ধ করে চলেছেন। সম্প্রতি বড় পর্দায় মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’। কৌশিক গাঙ্গুলি, চূর্ণী গাঙ্গুলি ও জয়া আহসানের সেই অতিপরিচিত ম্যাজিক পর্দায় ফুটে উঠেছে।

সম্প্রতি সিনেমা ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেরা আলোচনা করেছেন অভিনেত্রী। সেখানে ব্যক্তিগত অদ্ভুত অভ্যাসের কথা জানিয়েছেন জয়া। প্রাণপণ চেষ্টা করেও কিছুতেই সেটা বদলাতে পারছেন না বলেও জানিয়েছেন অভিনেত্রী।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম 'দ্য ওয়াল'-কে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, তিনি ভীষণভাবে পান খেতে ভালোবাসেন। আর এই অভ্যাসের শেকড় পোঁতা রয়েছে তার একদম শৈশবে।

‘ছোটবেলায় আমার ঠাকুরমা যখনই পান সাজতেন, তখনই অল্প করে আমার মুখে দিয়ে দিতেন। এইভাবেই ছোটবেলা থেকে পান খাওয়ার অভ্যাস তৈরি হয়ে গিয়েছে,’ বলেন জয়া।

অভিনেত্রী বলেন, ‘আমি এই অভ্যাসটা পাল্টানোর চেষ্টা করছি, কিন্তু কিছুতেই হচ্ছে না। যখনই ঠাকুমাকে মনে পড়ে, তখনই আমি পান খেয়ে ফেলি। যদিও আমাকে দেখলে বোঝা যায় না যে আমি এত পান খাই। মাঝে মাঝে এও হয়েছে আমি পানের কৌটো নিয়ে অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও চলে গিয়েছি।’

‘পরিবারের সদস্যরা বহুবার এই অভ্যাস পাল্টাতে বলেছে। কিন্তু কিছুতেই পরিবর্তন হচ্ছে না। আমি নিজেও চাই যে এত পান না খেতে। কিন্তু এই অভ্যাস থেকে একেবারেই বেরোতে পারছি না।’

প্রসঙ্গত, প্রায় তিন বছর আগে কৌশিক গাঙ্গুলি পরিচালিত বহুল আলোচিত সিনেমা ‘অর্ধাঙ্গিনী’ মুক্তি পেয়েছিল। ছবিটিতে জয়া আহসানের অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত ও সমাদৃত হয়। এরই ধারাবাহিকতায় ৩ বছর পর নির্মিত হয় এর দ্বিতীয় কিস্তি ‘আজও অর্ধাঙ্গিনী’। গত ১০ জুলাই ভারতের পেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেয়েছে।

বিষয় : জয়া আহসান অর্ধাঙ্গিনী

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

‘চেষ্টা করেও ছাড়তে পারছি না’— গোপন কথা ফাঁস করলেন জয়া আহসান

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

ঢাকায় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তবে তার অভিনয় বাংলাদেশি সিনেমাতেই সীমাবদ্ধ নেই। দেশের গণ্ডি পেরিয়ে ভারতীয় বাংলা সিনেমায়ও সমানতালে অভিনয় করছেন তিনি। বলিউডেও অভিষেক ঘটেছে জয়ার। অভিনয়ের সুনিপুণ দক্ষতায় তিনি প্রতিনিয়ত দর্শকদের মুগ্ধ করে চলেছেন। সম্প্রতি বড় পর্দায় মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’। কৌশিক গাঙ্গুলি, চূর্ণী গাঙ্গুলি ও জয়া আহসানের সেই অতিপরিচিত ম্যাজিক পর্দায় ফুটে উঠেছে।

সম্প্রতি সিনেমা ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেরা আলোচনা করেছেন অভিনেত্রী। সেখানে ব্যক্তিগত অদ্ভুত অভ্যাসের কথা জানিয়েছেন জয়া। প্রাণপণ চেষ্টা করেও কিছুতেই সেটা বদলাতে পারছেন না বলেও জানিয়েছেন অভিনেত্রী।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম 'দ্য ওয়াল'-কে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, তিনি ভীষণভাবে পান খেতে ভালোবাসেন। আর এই অভ্যাসের শেকড় পোঁতা রয়েছে তার একদম শৈশবে।

‘ছোটবেলায় আমার ঠাকুরমা যখনই পান সাজতেন, তখনই অল্প করে আমার মুখে দিয়ে দিতেন। এইভাবেই ছোটবেলা থেকে পান খাওয়ার অভ্যাস তৈরি হয়ে গিয়েছে,’ বলেন জয়া।

অভিনেত্রী বলেন, ‘আমি এই অভ্যাসটা পাল্টানোর চেষ্টা করছি, কিন্তু কিছুতেই হচ্ছে না। যখনই ঠাকুমাকে মনে পড়ে, তখনই আমি পান খেয়ে ফেলি। যদিও আমাকে দেখলে বোঝা যায় না যে আমি এত পান খাই। মাঝে মাঝে এও হয়েছে আমি পানের কৌটো নিয়ে অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও চলে গিয়েছি।’

‘পরিবারের সদস্যরা বহুবার এই অভ্যাস পাল্টাতে বলেছে। কিন্তু কিছুতেই পরিবর্তন হচ্ছে না। আমি নিজেও চাই যে এত পান না খেতে। কিন্তু এই অভ্যাস থেকে একেবারেই বেরোতে পারছি না।’

প্রসঙ্গত, প্রায় তিন বছর আগে কৌশিক গাঙ্গুলি পরিচালিত বহুল আলোচিত সিনেমা ‘অর্ধাঙ্গিনী’ মুক্তি পেয়েছিল। ছবিটিতে জয়া আহসানের অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত ও সমাদৃত হয়। এরই ধারাবাহিকতায় ৩ বছর পর নির্মিত হয় এর দ্বিতীয় কিস্তি ‘আজও অর্ধাঙ্গিনী’। গত ১০ জুলাই ভারতের পেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেয়েছে।

বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত