ঢাকা    সোমবার, ২৯ জুন ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

জাতীয় সংসদে বাজেট আলোচনায় ক্যালেন্ডার বছরের সঙ্গে অর্থবছর সমন্বয়ের আহ্বান; বাজেট বাস্তবায়ন ও প্রশাসনিক কার্যকারিতা বাড়ার যুক্তি।

অর্থবছর জুলাই-জুন নয়, জানুয়ারি-ডিসেম্বর করার প্রস্তাব ডা. শফিকুর রহমানের

জাতীয় সংসদে বর্তমান অর্থবছর (জুলাই-জুন) পরিবর্তন করে 'জানুয়ারি-ডিসেম্বর' করার প্রস্তাব দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (২৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে তিনি এ প্রস্তাব দেন।

জাতীয় সংসদে দেশের বর্তমান অর্থবছর (জুলাই-জুন) পরিবর্তন করে ‘জানুয়ারি-ডিসেম্বর’ ভিত্তিক অর্থবছর চালুর প্রস্তাব দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (২৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রস্তাব উত্থাপন করেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমাদের ফিসকাল ইয়ার জুলাই থেকে জুন। জুন মাসে বর্ষা, ঘূর্ণিঝড়সহ নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি থাকে। তাই ফিসকাল ইয়ারকে ক্যালেন্ডার ইয়ারের সঙ্গে সমন্বয় করা হলে বাজেট প্রণয়ন, বাস্তবায়ন ও আর্থিক পরিকল্পনায় আরও সমন্বয় আসবে এবং প্রশাসনিক কার্যক্রমও আরও কার্যকর হবে।’

তিনি সরকারের প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান।

বর্তমানে বাংলাদেশে অর্থবছর চলে প্রতি বছরের ১ জুলাই থেকে পরবর্তী বছরের ৩০ জুন পর্যন্ত। ডা. শফিকুর রহমানের প্রস্তাব অনুযায়ী, এটি পরিবর্তন করে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হবে।

বিষয় : ডা. শফিকুর রহমান জাতীয় বাজেট

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

সোমবার, ২৯ জুন ২০২৬

অর্থবছর জুলাই-জুন নয়, জানুয়ারি-ডিসেম্বর করার প্রস্তাব ডা. শফিকুর রহমানের

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

জাতীয় সংসদে বর্তমান অর্থবছর (জুলাই-জুন) পরিবর্তন করে 'জানুয়ারি-ডিসেম্বর' করার প্রস্তাব দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (২৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে তিনি এ প্রস্তাব দেন।

জাতীয় সংসদে দেশের বর্তমান অর্থবছর (জুলাই-জুন) পরিবর্তন করে ‘জানুয়ারি-ডিসেম্বর’ ভিত্তিক অর্থবছর চালুর প্রস্তাব দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (২৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রস্তাব উত্থাপন করেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমাদের ফিসকাল ইয়ার জুলাই থেকে জুন। জুন মাসে বর্ষা, ঘূর্ণিঝড়সহ নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি থাকে। তাই ফিসকাল ইয়ারকে ক্যালেন্ডার ইয়ারের সঙ্গে সমন্বয় করা হলে বাজেট প্রণয়ন, বাস্তবায়ন ও আর্থিক পরিকল্পনায় আরও সমন্বয় আসবে এবং প্রশাসনিক কার্যক্রমও আরও কার্যকর হবে।’

তিনি সরকারের প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান।

বর্তমানে বাংলাদেশে অর্থবছর চলে প্রতি বছরের ১ জুলাই থেকে পরবর্তী বছরের ৩০ জুন পর্যন্ত। ডা. শফিকুর রহমানের প্রস্তাব অনুযায়ী, এটি পরিবর্তন করে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হবে।

বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত