ঢাকা    বুধবার, ২৪ জুন ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

সদস্যপদ গ্রহণ, হস্তান্তর ও নবায়নে উৎসে কর কাটার বিধান রাখা হয়েছে অর্থবিলে

অভিজাত ক্লাবের সদস্যপদে ১০ শতাংশ করের প্রস্তাব

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের অর্থবিলে দেশের নিবন্ধিত যেকোনো অভিজাত ক্লাবের সদস্যদের করের আওতায় আনা হয়েছে। ফলে রাজধানীর গুলশান ক্লাব, উত্তরা ক্লাব, ঢাকা ক্লাবসহ দেশের অভিজাত ক্লাবের সদস্য হতে গুণতে হবে অগ্রিম কর।  

দেশের শীর্ষস্থানীয় পত্রিকা প্রথম আলো, বুধবার (২৪ জুন) এক প্রতিবেদনে জানায়, প্রস্তাবিত বাজেটে দেশের নিবন্ধিত যেকোনো অভিজাত ক্লাবের সদস্যদের করের আওতায় আনতে নতুন ধারা যুক্ত করা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, কোনো ক্লাবে সদস্য হতে বা সদস্যপদ পরিবর্তন/হস্তান্তর করতে যে টাকা দেওয়া হবে, তার ওপর ১০% হারে উৎসে কর কেটে রাখা হবে। ধরা যাক, কেউ যদি ১ কোটি টাকা দিয়ে এসব ক্লাবগুলোর সদস্যপদ নেয়, তাহলে তাকে অতিরিক্ত ১০ লাখ টাকা কর দিতে হবে, যা ক্লাব কর্তৃপক্ষ আগে থেকেই কেটে সরকারকে দেবে। একই নিয়ম সদস্যপদ নবায়নের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

তবে ক্লাবের নিয়মিত মাসিক, ত্রৈমাসিক বা বার্ষিক চাঁদার ওপর এই কর বসবে না।

ঢাকা ক্লাব, গুলশান ক্লাব, উত্তরা ক্লাবসহ দেশের বড় ক্লাবগুলোতে এই নিয়ম কার্যকর হবে। এসব ক্লাবে সদস্যপদ পাওয়া বা বদলানোর ক্ষেত্রে বড় অঙ্কের টাকা লেনদেন হয়, তাই সরকার মনে করছে এখান থেকে কর আদায় বাড়ানো সম্ভব।

অর্থাৎ, মূলত ক্লাবের সদস্যপদ কেনা-বেচা বা পরিবর্তনের সময় যে বড় অঙ্কের টাকা যায়, সেখান থেকেই নতুন এই ১০% কর নেওয়া হবে।

বিষয় : জাতীয় বাজেট

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

বুধবার, ২৪ জুন ২০২৬

অভিজাত ক্লাবের সদস্যপদে ১০ শতাংশ করের প্রস্তাব

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের অর্থবিলে দেশের নিবন্ধিত যেকোনো অভিজাত ক্লাবের সদস্যদের করের আওতায় আনা হয়েছে। ফলে রাজধানীর গুলশান ক্লাব, উত্তরা ক্লাব, ঢাকা ক্লাবসহ দেশের অভিজাত ক্লাবের সদস্য হতে গুণতে হবে অগ্রিম কর।  

দেশের শীর্ষস্থানীয় পত্রিকা প্রথম আলো, বুধবার (২৪ জুন) এক প্রতিবেদনে জানায়, প্রস্তাবিত বাজেটে দেশের নিবন্ধিত যেকোনো অভিজাত ক্লাবের সদস্যদের করের আওতায় আনতে নতুন ধারা যুক্ত করা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, কোনো ক্লাবে সদস্য হতে বা সদস্যপদ পরিবর্তন/হস্তান্তর করতে যে টাকা দেওয়া হবে, তার ওপর ১০% হারে উৎসে কর কেটে রাখা হবে। ধরা যাক, কেউ যদি ১ কোটি টাকা দিয়ে এসব ক্লাবগুলোর সদস্যপদ নেয়, তাহলে তাকে অতিরিক্ত ১০ লাখ টাকা কর দিতে হবে, যা ক্লাব কর্তৃপক্ষ আগে থেকেই কেটে সরকারকে দেবে। একই নিয়ম সদস্যপদ নবায়নের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

তবে ক্লাবের নিয়মিত মাসিক, ত্রৈমাসিক বা বার্ষিক চাঁদার ওপর এই কর বসবে না।

ঢাকা ক্লাব, গুলশান ক্লাব, উত্তরা ক্লাবসহ দেশের বড় ক্লাবগুলোতে এই নিয়ম কার্যকর হবে। এসব ক্লাবে সদস্যপদ পাওয়া বা বদলানোর ক্ষেত্রে বড় অঙ্কের টাকা লেনদেন হয়, তাই সরকার মনে করছে এখান থেকে কর আদায় বাড়ানো সম্ভব।

অর্থাৎ, মূলত ক্লাবের সদস্যপদ কেনা-বেচা বা পরিবর্তনের সময় যে বড় অঙ্কের টাকা যায়, সেখান থেকেই নতুন এই ১০% কর নেওয়া হবে।

বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত