ঢাকা    মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

চট্টগ্রামে চারতলা থেকে ইট পড়ায় আহত এক সমর্থক

আর্জেন্টিনার বিজয় মিছিলে ছাদ থেকে ইট ছোড়ার অভিযোগ

ছবি - সংগৃহীত

চট্টগ্রামের খুলশী থানার বাঘঘোনা মোড় এলাকায় আর্জেন্টিনার সমর্থকদের একটি মিছিলে চারতলা থেকে প্রথমে পানি, তারপর ইট নিক্ষেপ করা হয়েছে। এই ঘটনায় একজন আহত হয়েছেন।

সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।

মো. রনি নামে এক আর্জেন্টিনা সমর্থক বলেন, “আজকে আর্জেন্টিনার খেলা শেষে বিজয় মিছিল বের করা হয়। ওই মিছিলটি নিয়ে যাওয়ার সময় চারতলা থেকে একটি ইটের খণ্ড নিক্ষেপ করা হয়। এই ঘটনায় একজন আহত হয়েছেন।”

মো. হৃদয় নামে আরেকজন সমর্থক বলেন, “ইট মাথায় পড়লে মারা যেতে পারতাম।”

খুলশী থানার এসআই মো. আলমগীর ঘটনাস্থল থেকে বলেন, “আর্জেন্টিনা সমর্থকরা মিছিল নিয়ে যাওয়ার সময় চারতলা থেকে ইট নিক্ষেপ করা হয়েছে। আমরা ঘটনাটি তদন্ত করছি।”

বিষয় : আর্জেন্টিনা

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

আর্জেন্টিনার বিজয় মিছিলে ছাদ থেকে ইট ছোড়ার অভিযোগ

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

চট্টগ্রামের খুলশী থানার বাঘঘোনা মোড় এলাকায় আর্জেন্টিনার সমর্থকদের একটি মিছিলে চারতলা থেকে প্রথমে পানি, তারপর ইট নিক্ষেপ করা হয়েছে। এই ঘটনায় একজন আহত হয়েছেন।

সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।

মো. রনি নামে এক আর্জেন্টিনা সমর্থক বলেন, “আজকে আর্জেন্টিনার খেলা শেষে বিজয় মিছিল বের করা হয়। ওই মিছিলটি নিয়ে যাওয়ার সময় চারতলা থেকে একটি ইটের খণ্ড নিক্ষেপ করা হয়। এই ঘটনায় একজন আহত হয়েছেন।”

মো. হৃদয় নামে আরেকজন সমর্থক বলেন, “ইট মাথায় পড়লে মারা যেতে পারতাম।”

খুলশী থানার এসআই মো. আলমগীর ঘটনাস্থল থেকে বলেন, “আর্জেন্টিনা সমর্থকরা মিছিল নিয়ে যাওয়ার সময় চারতলা থেকে ইট নিক্ষেপ করা হয়েছে। আমরা ঘটনাটি তদন্ত করছি।”

বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত