ঢাকা    বুধবার, ১০ জুন ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জন ৭৫.৭৭ শতাংশ; মূল্যস্ফীতি, ব্যবসায়িক ক্ষতি ও শিল্প উৎপাদনে ঘাটতিকে দায়ী করলেন তিনি।

ক্রয়ক্ষমতা হ্রাসসহ ১১ কারণে রাজস্ব আদায়ে ঘাটতি: অর্থমন্ত্রী

ক্রয়ক্ষমতা হ্রাস, ব্যবসায়িক ক্ষতি, শিল্প উৎপাদনে ঘাটতি, মুনাফা হ্রাসসহ ১১টি কারণে দেশে রাজস্ব আদায় কম হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

অর্থমন্ত্রী জানান, চলতি ২০২৫-২৬ অর্থবছরের এপ্রিল পর্যন্ত রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল ৪ লাখ ৩১ হাজার ৪৬১ দশমিক ২৭ কোটি টাকা, যার বিপরীতে আহরণ করা হয়েছে ৩ লাখ ২৬ হাজার ৯২৮ দশমিক ১৬ কোটি টাকা। অর্থাৎ লক্ষ্যমাত্রার ৭৫ দশমিক ৭৭ শতাংশ অর্জিত হয়েছে। এর আগে ২০২৪-২৫ অর্থবছরে লক্ষ্যমাত্রা ৪ লাখ ৬৩ হাজার ৫০০ কোটি টাকার বিপরীতে অর্জিত হয়েছিল ৩ লাখ ৭০ হাজার ৮৭৫ দশমিক ০৪ কোটি টাকা।

চলতি অর্থবছরে লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে রাজনৈতিক পটপরিবর্তনজনিত সাময়িক শূন্যতা, সরবরাহ শৃঙ্খলে বিপর্যয়, উচ্চ উৎপাদন ব্যয় এবং সামষ্টিক অর্থনীতির মন্দাভাব। অর্থমন্ত্রী উল্লেখ করেন, প্রায় দুই অঙ্কের কাছাকাছি উচ্চ মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা হ্রাস পাওয়ায় করযোগ্য উদ্বৃত্ত আয় কমেছে। এ ছাড়া ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের ফলে ব্যবসায়িক ক্ষতি, গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্প উৎপাদনে ঘাটতি এবং উচ্চ সুদহার ও ডলারের অবমূল্যায়নে বড় করপোরেট প্রতিষ্ঠানের নিট মুনাফা কমেছে। পাশাপাশি বিনিয়োগ ও আমদানি হ্রাস, শুল্ক হার কমানো এবং মূসক ও সম্পূরক শুল্ক প্রদানকারী বেশ কিছু প্রতিষ্ঠান বন্ধ থাকা রাজস্ব কমার অন্যতম কারণ। তবে বছরের শেষভাগে এনবিআরের অটোমেশন ও কঠোর অবস্থান ঘাটতি কিছুটা কাটাচ্ছে।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, চলতি বছরের মার্চ পর্যন্ত সঞ্চয়পত্রের ঋণের স্থিতি ৩ লাখ ১৩ হাজার ৬৭০ দশমিক ৪৮ কোটি টাকা এবং মে পর্যন্ত ট্রেজারি বিল ও বন্ডের ঋণের স্থিতি ৮ লাখ ৯৩ হাজার ৮৩৭ দশমিক ২৬ কোটি টাকা।

৫ ইসলামী ব্যাংক একীভূত, আমানত সুরক্ষা বেড়ে ২ লাখ টাকা: কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমানের এক লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী সংসদে জানান, ব্যাংকিং খাতে সুশাসন ফেরাতে সমস্যাগ্রস্ত পাঁচটি ইসলামী ব্যাংককে একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’ গঠন করা হয়েছে। একই সঙ্গে আমানতকারীদের আস্থা ফেরাতে বীমার (সুরক্ষিত আমানত) পরিমাণ এক লাখ টাকা থেকে বাড়িয়ে দুই লাখ টাকায় উন্নীত করা হয়েছে।

বিড়ির দাম বাড়ছে না: সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরার প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, আগামী অর্থবছরের বাজেটে বিড়ির মূল্য ও করহার পূর্বের বছরের ন্যায় অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আগামী বাজেটে বিড়ির দাম আর বাড়ছে না।

বিষয় : আমির খসরু মাহমুদ চৌধুরী

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

বুধবার, ১০ জুন ২০২৬

ক্রয়ক্ষমতা হ্রাসসহ ১১ কারণে রাজস্ব আদায়ে ঘাটতি: অর্থমন্ত্রী

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত