ঢাকা    মঙ্গলবার, ০২ জুন ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

কুড়িগ্রামের রৌমারীতে অভিযোগের সত্যতা পেয়ে দোকানকে ২০ হাজার টাকা জরিমানা।

মোরগ পোলাওয়ের প্যাকেটে মিলল আস্ত ব্যাঙ!

ছবি - সংগৃহীত

কুড়িগ্রামের রৌমারীতে মোরগ পোলাওয়ের একটি প্যাকেট থেকে আস্ত ব্যাঙ পাওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়ার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংশ্লিষ্ট খাবারের দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (১ জুন) বিকেলে রৌমারী উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ‘নান্না বিরিয়ানি হাউজ’ নামের একটি খাবারের দোকান থেকে আতোয়ার রহমান ও আশিকুর রহমান পাঁচ প্যাকেট মোরগ পোলাও কিনে বাড়িতে নিয়ে যান। পরে পরিবারের সদস্যদের খাবার পরিবেশনের সময় একটি প্যাকেটের ভেতরে আস্ত একটি ব্যাঙ দেখতে পান তারা।

ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। বিশেষ করে খাবারের মান ও স্বাস্থ্যবিধি নিয়ে প্রশ্ন তোলেন স্থানীয়রা।

খবর পেয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে অভিযোগের তদন্ত করেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন জানান, খাবারের প্যাকেটে ব্যাঙ পাওয়ার অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয় এবং ঘটনাটির সত্যতা পাওয়া গেছে। এ কারণে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিষয় : কুড়িগ্রাম নান্না বিরিয়ানি হাউজ

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

মঙ্গলবার, ০২ জুন ২০২৬

মোরগ পোলাওয়ের প্যাকেটে মিলল আস্ত ব্যাঙ!

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

কুড়িগ্রামের রৌমারীতে মোরগ পোলাওয়ের একটি প্যাকেট থেকে আস্ত ব্যাঙ পাওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়ার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংশ্লিষ্ট খাবারের দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (১ জুন) বিকেলে রৌমারী উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ‘নান্না বিরিয়ানি হাউজ’ নামের একটি খাবারের দোকান থেকে আতোয়ার রহমান ও আশিকুর রহমান পাঁচ প্যাকেট মোরগ পোলাও কিনে বাড়িতে নিয়ে যান। পরে পরিবারের সদস্যদের খাবার পরিবেশনের সময় একটি প্যাকেটের ভেতরে আস্ত একটি ব্যাঙ দেখতে পান তারা।

ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। বিশেষ করে খাবারের মান ও স্বাস্থ্যবিধি নিয়ে প্রশ্ন তোলেন স্থানীয়রা।

খবর পেয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে অভিযোগের তদন্ত করেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন জানান, খাবারের প্যাকেটে ব্যাঙ পাওয়ার অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয় এবং ঘটনাটির সত্যতা পাওয়া গেছে। এ কারণে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত