ঢাকা    মঙ্গলবার, ০২ জুন ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

শিশু থেকে নারী পর্যন্ত নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে সরকারের সমালোচনা

দ্রব্যমূল্য ও জ্বালানি সংকটে জনজীবন বিপর্যস্ত: নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশ এখন এক চরম সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার (২৮ মে) ঈদের নামাজ আদায়ের পর সাংবাদিকদের সামনে এসব কথা বলেন বিরোধী দলীয় হুইপ।

জ্বালানি সঙ্কট, দ্রব্যমূল্য ও দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের তীব্র সমালোচনা করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, বিশেষ করে জ্বালানি তেলের সঙ্কট ও দ্রব্যমূল্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে।

একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, শিশু থেকে শুরু করে বয়স্ক নারীরাও আজ ধর্ষণের শিকার হচ্ছেন, আর পাড়া-মহল্লায় মাদকের সিন্ডিকেট আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে উঠেছে। এসবের পুরো দায় বর্তমান সরকারকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

অর্থনৈতিক সঙ্কট কাটিয়ে উঠতে বিরোধী দলের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এনসিপি আহবায়ক। তবে তিনি স্পষ্ট জানিয়ে দেন, প্রয়োজনীয় সংস্কারগুলো পাস কাটিয়ে সরকার কখনোই সঙ্কট দূর করতে পারবে না; আর এমনটা হলে জনগণের পাশাপাশি বিরোধী দলের আস্থাও হারাবে সরকার।

সামনেই বাজেট অধিবেশন আসছে উল্লেখ করে বিরোধী দলীয় হুইপ আহবান জানান, আসন্ন বাজেটে যেন দেশের মূল অর্থনৈতিক সমস্যাগুলো সঠিকভাবে অ্যাড্রেস করা হয়। একই সঙ্গে মানুষের জীবনযাত্রা সহজ করতে এবং সাধারণের নাগালের বাইরে চলে যাওয়া নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য দ্রুত সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে সরকারের প্রতি জোর দাবি জানান নাহিদ ইসলাম।

বিষয় : নাহিদ ইসলাম এনসিপি ঈদুল আজহা

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

মঙ্গলবার, ০২ জুন ২০২৬

দ্রব্যমূল্য ও জ্বালানি সংকটে জনজীবন বিপর্যস্ত: নাহিদ ইসলাম

প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬

featured Image

পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশ এখন এক চরম সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার (২৮ মে) ঈদের নামাজ আদায়ের পর সাংবাদিকদের সামনে এসব কথা বলেন বিরোধী দলীয় হুইপ।

জ্বালানি সঙ্কট, দ্রব্যমূল্য ও দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের তীব্র সমালোচনা করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, বিশেষ করে জ্বালানি তেলের সঙ্কট ও দ্রব্যমূল্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে।

একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, শিশু থেকে শুরু করে বয়স্ক নারীরাও আজ ধর্ষণের শিকার হচ্ছেন, আর পাড়া-মহল্লায় মাদকের সিন্ডিকেট আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে উঠেছে। এসবের পুরো দায় বর্তমান সরকারকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

অর্থনৈতিক সঙ্কট কাটিয়ে উঠতে বিরোধী দলের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এনসিপি আহবায়ক। তবে তিনি স্পষ্ট জানিয়ে দেন, প্রয়োজনীয় সংস্কারগুলো পাস কাটিয়ে সরকার কখনোই সঙ্কট দূর করতে পারবে না; আর এমনটা হলে জনগণের পাশাপাশি বিরোধী দলের আস্থাও হারাবে সরকার।

সামনেই বাজেট অধিবেশন আসছে উল্লেখ করে বিরোধী দলীয় হুইপ আহবান জানান, আসন্ন বাজেটে যেন দেশের মূল অর্থনৈতিক সমস্যাগুলো সঠিকভাবে অ্যাড্রেস করা হয়। একই সঙ্গে মানুষের জীবনযাত্রা সহজ করতে এবং সাধারণের নাগালের বাইরে চলে যাওয়া নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য দ্রুত সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে সরকারের প্রতি জোর দাবি জানান নাহিদ ইসলাম।

বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত