সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ‘রাগ করলা’ সংলাপে মেতে থাকা নেটিজেনদের একহাত নিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। ভাইরাল বিষয়বস্তু নিয়ে সাধারণ মানুষের এই অতি-উৎসাহকে সমাজের ‘দ্বিমুখী আচরণ’ হিসেবে অভিহিত করেছেন তিনি।
মঙ্গলবার (১৯ মে) নিজের ফেসবুক প্রোফাইলে এ নিয়ে কড়া সমালোচনা করেছেন এই অভিনেতা। লেখেন, রাগ করলা, রাগ করলা বলতে বলতে তাকে ভাইরাল করো, তারপর তাকে দিয়ে শো-রুম উদ্বোধন করাইয়ো। এওয়ার্ড প্রোগ্রামে ইনভাইট করে এওয়ার্ড দিও। তারপর স্ট্যাটাস দিও রুচির দুর্ভিক্ষ।
মূলত সামাজিক মাধ্যমে কোনো ব্যক্তি বা বিষয় ভাইরাল হওয়ার পর তাকে নিয়ে যে ধরনের বাণিজ্যিক ও সামাজিক তোড়জোড় শুরু হয়, নিলয় আলমগীরের স্ট্যাটাসে সেই প্রবণতাকেই ইঙ্গিত করা হয়েছে। অভিনেতার এমন স্পষ্টভাষী মন্তব্যে অধিকাংশ নেটিজেনই সহমত পোষণ করেছেন। সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে এখন চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা
বিষয় : রাগ করলা নিলয় আলমগীর

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন