ঢাকা    বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

রামগঞ্জে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে সাংগঠনিক শক্তিশালী করার অঙ্গীকার

‘তৃণমূলকে সঙ্গে নিয়েই কাজ করবো’—জিদান চৌধুরী

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি | ৫ মে:

লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক শাহবাজ মাহমুদ চৌধুরী জিদান-এর সঙ্গে ফুলের শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেছেন রামগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিটের ছাত্রদল নেতৃবৃন্দ।

সোমবার (৫ মে) রামগঞ্জে অনুষ্ঠিত এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক জিদান চৌধুরীকে ফুলের তোড়া ও শুভেচ্ছা উপহার প্রদান করেন রামগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা শাফায়েত হোসেন, রামগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রনেতা তামিম, মডেল কলেজ ছাত্রদল নেতা তাজিনসহ অন্যান্য ছাত্রদল নেতাকর্মীরা। এসময় বিভিন্ন ইউনিটের ছাত্রনেতারাও উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা গ্রহণ শেষে নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক শাহবাজ মাহমুদ চৌধুরী জিদান বলেন,

“তোমাদের ভালোবাসা ও সমর্থনের কাছে আমি কৃতজ্ঞ। তোমরা আমার পাশে থেকে আজ আমাকে এতদূর এনেছো। ইনশাআল্লাহ আগামী দিনে তোমাদের জন্য নিজের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করে যাবো।”

তিনি আরও বলেন,

লক্ষ্মীপুর জেলা ছাত্রদলকে আরও শক্তিশালী, আধুনিক ও সাংগঠনিকভাবে গতিশীল করতে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। একইসাথে জেলার প্রতিটি উপজেলা ও ইউনিট পর্যায়ে ছাত্রদের অধিকার আদায় ও ছাত্রবান্ধব রাজনীতি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এসময় উপস্থিত ছাত্রদল নেতাকর্মীরা নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ককে অভিনন্দন জানিয়ে বলেন,

জিদান চৌধুরীর নেতৃত্বে লক্ষ্মীপুর জেলা ছাত্রদল আরও সুসংগঠিত ও গতিশীল হবে ইনশাআল্লাহ

বিষয় : রামগঞ্জ লক্ষ্মীপুর জিদান চৌধুরী

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

‘তৃণমূলকে সঙ্গে নিয়েই কাজ করবো’—জিদান চৌধুরী

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি | ৫ মে:

লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক শাহবাজ মাহমুদ চৌধুরী জিদান-এর সঙ্গে ফুলের শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেছেন রামগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিটের ছাত্রদল নেতৃবৃন্দ।

সোমবার (৫ মে) রামগঞ্জে অনুষ্ঠিত এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক জিদান চৌধুরীকে ফুলের তোড়া ও শুভেচ্ছা উপহার প্রদান করেন রামগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা শাফায়েত হোসেন, রামগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রনেতা তামিম, মডেল কলেজ ছাত্রদল নেতা তাজিনসহ অন্যান্য ছাত্রদল নেতাকর্মীরা। এসময় বিভিন্ন ইউনিটের ছাত্রনেতারাও উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা গ্রহণ শেষে নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক শাহবাজ মাহমুদ চৌধুরী জিদান বলেন,

“তোমাদের ভালোবাসা ও সমর্থনের কাছে আমি কৃতজ্ঞ। তোমরা আমার পাশে থেকে আজ আমাকে এতদূর এনেছো। ইনশাআল্লাহ আগামী দিনে তোমাদের জন্য নিজের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করে যাবো।”

তিনি আরও বলেন,

লক্ষ্মীপুর জেলা ছাত্রদলকে আরও শক্তিশালী, আধুনিক ও সাংগঠনিকভাবে গতিশীল করতে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। একইসাথে জেলার প্রতিটি উপজেলা ও ইউনিট পর্যায়ে ছাত্রদের অধিকার আদায় ও ছাত্রবান্ধব রাজনীতি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এসময় উপস্থিত ছাত্রদল নেতাকর্মীরা নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ককে অভিনন্দন জানিয়ে বলেন,

জিদান চৌধুরীর নেতৃত্বে লক্ষ্মীপুর জেলা ছাত্রদল আরও সুসংগঠিত ও গতিশীল হবে ইনশাআল্লাহ

বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত