আজ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংরক্ষিত নারী আসনের ৩৬ জন মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হয়। ঘোষিত তালিকায় সুলতানা জেসমিন জুই সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হন।
এই মনোনয়নকে কেন্দ্র করে দলীয় অঙ্গনে আনন্দ ও উচ্ছ্বাসের পরিবেশ সৃষ্টি হয়।
এ উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রদলের ছাত্রী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) সুলতানা জেসমিন জুইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে রাজপথের আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত ও ত্যাগী নেত্রীদের মূল্যায়নের মাধ্যমে বিএনপি নেতৃত্বকে আরও শক্তিশালী করছে।
তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ তাঁর দূরদর্শী নেতৃত্বে যোগ্য ও ত্যাগী নেত্রীদের রাষ্ট্র ও সংসদীয় পর্যায়ে যথাযথ মূল্যায়নের সুযোগ তৈরি হয়েছে।
জান্নাতুল ফেরদৌস আশা প্রকাশ করেন, নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) সুলতানা জেসমিন জুই ভবিষ্যতে নারীর উন্নয়ন, ক্ষমতায়ন, শিক্ষা ও সামাজিক অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। পাশাপাশি তিনি সংসদে নারীদের অগ্রগতি ও উন্নয়নমূলক বিষয়গুলো শক্তভাবে উপস্থাপন করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
বিষয় : তারেক রহমান সংরক্ষিত নারী আসন

সোমবার, ২০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন