ঢাকা    শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

অনুমোদনহীন তথ্য প্রকাশে বিভ্রান্তির আশঙ্কা সরকারের

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘৬০ দিনের ছাড়’—খবরটি বিভ্রান্তিকর

রাশিয়া থেকে বাংলাদেশে জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের ৬০ দিনের ‘ছাড়’ সংক্রান্ত বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ‘সম্পূর্ণ বিভ্রান্তিকর’ বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। শুক্রবার (১৭ এপ্রিল) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বিষয়ে তাদের কোনো অনুমোদিত কর্মকর্তা গণমাধ্যমে কোনো তথ্য, নিশ্চিতকরণ বা মন্তব্য প্রদান করেননি। 

এতে আরও বলা হয়, গত ১১ এপ্রিল থেকে ৯ জুন ২০২৬ পর্যন্ত কথিত ৬০ দিনের ছাড় কিংবা রাশিয়া থেকে ১০ লাখ টন ডিজেল আমদানির কোনো পরিকল্পনা সংক্রান্ত তথ্যও বিভাগ কোনো সংবাদমাধ্যমকে দেয়নি।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বিষয়টি স্পষ্ট করে জানায়, রাশিয়া থেকে জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো ছাড় সংক্রান্ত বিষয় কিংবা বাংলাদেশ রাশিয়া থেকে ১০ লাখ টন ডিজেল ক্রয়ের কোনো প্রস্তাব, সিদ্ধান্ত বা উদ্যোগ সম্পর্কে তাদের কাছে কোনো সরকারি বা হালনাগাদ তথ্য নেই।

এ ধরনের সংবাদের বিষয়ে সতর্ক করে বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কর্মকর্তাদের নামে প্রকাশিত এ ধরনের তথ্য অনুমোদিত নয় এবং এগুলো জাতীয় জ্বালানি নীতি ও আন্তর্জাতিক সম্পৃক্ততার ক্ষেত্রে বিভ্রান্তির সৃষ্টি করতে পারে।

বিষয় : জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘৬০ দিনের ছাড়’—খবরটি বিভ্রান্তিকর

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

রাশিয়া থেকে বাংলাদেশে জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের ৬০ দিনের ‘ছাড়’ সংক্রান্ত বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ‘সম্পূর্ণ বিভ্রান্তিকর’ বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। শুক্রবার (১৭ এপ্রিল) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বিষয়ে তাদের কোনো অনুমোদিত কর্মকর্তা গণমাধ্যমে কোনো তথ্য, নিশ্চিতকরণ বা মন্তব্য প্রদান করেননি। 

এতে আরও বলা হয়, গত ১১ এপ্রিল থেকে ৯ জুন ২০২৬ পর্যন্ত কথিত ৬০ দিনের ছাড় কিংবা রাশিয়া থেকে ১০ লাখ টন ডিজেল আমদানির কোনো পরিকল্পনা সংক্রান্ত তথ্যও বিভাগ কোনো সংবাদমাধ্যমকে দেয়নি।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বিষয়টি স্পষ্ট করে জানায়, রাশিয়া থেকে জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো ছাড় সংক্রান্ত বিষয় কিংবা বাংলাদেশ রাশিয়া থেকে ১০ লাখ টন ডিজেল ক্রয়ের কোনো প্রস্তাব, সিদ্ধান্ত বা উদ্যোগ সম্পর্কে তাদের কাছে কোনো সরকারি বা হালনাগাদ তথ্য নেই।

এ ধরনের সংবাদের বিষয়ে সতর্ক করে বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কর্মকর্তাদের নামে প্রকাশিত এ ধরনের তথ্য অনুমোদিত নয় এবং এগুলো জাতীয় জ্বালানি নীতি ও আন্তর্জাতিক সম্পৃক্ততার ক্ষেত্রে বিভ্রান্তির সৃষ্টি করতে পারে।

বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত