রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম রামগঞ্জ উপজেলার সকল সিএনজি স্ট্যান্ডকে খাজনা মুক্ত ঘোষণা করেছেন। তিনি জানান, ১৫ এপ্রিল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
এমপি শাহাদাত হোসেন সেলিম বলেন, রামগঞ্জের সিএনজি চালকরা প্রতিদিন কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করেন। তাদের উপর অতিরিক্ত আর্থিক চাপ কমাতে তিনি এই উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি আরও বলেন, সিএনজি স্ট্যান্ডের সরকারি ইজারা বা টোল বাবদ যে ফি নির্ধারিত থাকে, সেটি তিনি নিজের ব্যক্তিগত তহবিল থেকে পরিশোধ করবেন।
তিনি বলেন,
“১৫ এপ্রিল থেকে রামগঞ্জের কোনো সিএনজি চালককে আর স্ট্যান্ডে খাজনা দিতে হবে না। সরকারি ইজারার টাকা আমি নিজ দায়িত্বে দিয়ে দেবো।”
এমপি সেলিম আরও বলেন, সাধারণ শ্রমজীবী মানুষ ও পরিবহন শ্রমিকদের পাশে দাঁড়ানোই তার মূল লক্ষ্য। তিনি আশা প্রকাশ করেন, এই সিদ্ধান্তের ফলে সিএনজি চালকরা আর্থিকভাবে স্বস্তি পাবেন এবং যাত্রীসেবাও আরও সহজ হবে।
স্থানীয় সিএনজি চালকরা এমপির ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে তারা বড় ধরনের উপকার পাবেন এবং প্রতিদিনের আয় থেকে বাড়তি খাজনা দেওয়ার চাপ কমবে।

রোববার, ১৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন