ঢাকা    রোববার, ১৯ এপ্রিল ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

নতুন টার্মিনালের বদলে আধুনিকায়নের প্রস্তাব; সড়ক প্রশস্তকরণ, গ্যাস সংযোগ ও কর্মসংস্থানের আহ্বান

রামগঞ্জের উন্নয়ন ইস্যুতে এমপি শাহাদাত হোসেন সেলিম-কে খোলা চিঠি, বাস টার্মিনাল সংস্কারের দাবি

রামগঞ্জের উন্নয়ন নিয়ে স্থানীয় বাসিন্দা জনাব শাফায়েত হোসেন রাহি মাননীয় সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম-এর প্রতি খোলা চিঠির মাধ্যমে নিজের মতামত তুলে ধরেছেন। জাতীয় সংসদে প্রথম বক্তব্য রাখায় এমপিকে অভিনন্দন জানিয়ে তিনি রামগঞ্জের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার দিকগুলো তুলে ধরেন।

চিঠিতে তিনি উল্লেখ করেন, সংসদে দেওয়া বক্তব্যে রামগঞ্জ বাস টার্মিনালের অব্যবস্থাপনা ও সেখানে মাদকসেবীদের আড্ডার বিষয়টি তুলে ধরা যথাযথ হয়েছে, যা স্থানীয়দের জন্য উদ্বেগজনক।

তবে নতুন বাস টার্মিনাল নির্মাণের পরিবর্তে বিদ্যমান টার্মিনালটিকেই সংস্কার করে আধুনিক, পরিচ্ছন্ন ও আলোকিত পরিবেশে গড়ে তোলার পরামর্শ দেন তিনি। তার মতে, এতে কম সময়ে কার্যকর সমাধান পাওয়া সম্ভব।

এছাড়া তিনি রামগঞ্জবাসীর সুবিধার কথা বিবেচনা করে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে রেলস্টেশন রোডের আয়তন বৃদ্ধি, হাজীগঞ্জ হয়ে কচুয়া সড়কের প্রশস্ততা বাড়ানো এবং এলাকায় গ্যাস সংযোগের ব্যবস্থা করা। পাশাপাশি স্থানীয় জনগণের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ওপরও জোর দেন তিনি।

চিঠির শেষাংশে তিনি আশা প্রকাশ করেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে রামগঞ্জের সাধারণ মানুষ উল্লেখযোগ্যভাবে উপকৃত হবে। একই সঙ্গে একজন সাধারণ নাগরিক হিসেবে নিজের মতামত তুলে ধরতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কোনো ভুলত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান।

বিষয় : শাহাদাত হোসেন সেলিম

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

রোববার, ১৯ এপ্রিল ২০২৬

রামগঞ্জের উন্নয়ন ইস্যুতে এমপি শাহাদাত হোসেন সেলিম-কে খোলা চিঠি, বাস টার্মিনাল সংস্কারের দাবি

প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

featured Image

রামগঞ্জের উন্নয়ন নিয়ে স্থানীয় বাসিন্দা জনাব শাফায়েত হোসেন রাহি মাননীয় সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম-এর প্রতি খোলা চিঠির মাধ্যমে নিজের মতামত তুলে ধরেছেন। জাতীয় সংসদে প্রথম বক্তব্য রাখায় এমপিকে অভিনন্দন জানিয়ে তিনি রামগঞ্জের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার দিকগুলো তুলে ধরেন।

চিঠিতে তিনি উল্লেখ করেন, সংসদে দেওয়া বক্তব্যে রামগঞ্জ বাস টার্মিনালের অব্যবস্থাপনা ও সেখানে মাদকসেবীদের আড্ডার বিষয়টি তুলে ধরা যথাযথ হয়েছে, যা স্থানীয়দের জন্য উদ্বেগজনক।

তবে নতুন বাস টার্মিনাল নির্মাণের পরিবর্তে বিদ্যমান টার্মিনালটিকেই সংস্কার করে আধুনিক, পরিচ্ছন্ন ও আলোকিত পরিবেশে গড়ে তোলার পরামর্শ দেন তিনি। তার মতে, এতে কম সময়ে কার্যকর সমাধান পাওয়া সম্ভব।

এছাড়া তিনি রামগঞ্জবাসীর সুবিধার কথা বিবেচনা করে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে রেলস্টেশন রোডের আয়তন বৃদ্ধি, হাজীগঞ্জ হয়ে কচুয়া সড়কের প্রশস্ততা বাড়ানো এবং এলাকায় গ্যাস সংযোগের ব্যবস্থা করা। পাশাপাশি স্থানীয় জনগণের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ওপরও জোর দেন তিনি।

চিঠির শেষাংশে তিনি আশা প্রকাশ করেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে রামগঞ্জের সাধারণ মানুষ উল্লেখযোগ্যভাবে উপকৃত হবে। একই সঙ্গে একজন সাধারণ নাগরিক হিসেবে নিজের মতামত তুলে ধরতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কোনো ভুলত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান।

বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত