ঢাকা    শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

এয়ারপোর্টে মদের বোতল উদ্ধারের খবরে তীব্র বিতর্ক

‘আমাকে টার্গেট করা হচ্ছে’—মেহজাবীন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

‘আমাকে টার্গেট করা হচ্ছে’—মেহজাবীন

ব্যক্তিগত ঘটনার জেরে প্রায়ই খবরের শিরোনামে আসছেন মেহজাবীন চৌধুরী। গত বছর নভেম্বরে অর্থ আত্মসাৎ ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে তাঁর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। এবার মেহজাবীন সমালোচিত হচ্ছেন এয়ারপোর্টে মদের বোতলসহ ধরা পড়ার খবরে। তবে বিষয়টি অস্বীকার করে অভিনেত্রী বলেন, ‘আমাকে নানা বিষয়ে টার্গেট করা হচ্ছে।’

সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, গত ১৭ আগস্ট ব্যাংকক থেকে বিএস-২১৮ ফ্লাইটে ঢাকায় ফেরেন মেহজাবীন, তাঁর স্বামী পরিচালক ও প্রযোজক আদনান আল রাজীব এবং নির্মাতা শঙ্খ দাশগুপ্ত। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের লাগেজ থেকে ১৪ বোতল মদ উদ্ধার করে কাস্টমস কর্তৃপক্ষ। আইন অনুযায়ী তাঁদের বিরুদ্ধে মামলা হওয়ার বিধান থাকলেও রহস্যজনক কারণে বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি গোপন রেখে তাঁদের ছেড়ে দেন। এমনকি মেহজাবীনের কাছ থেকে কোনো মুচলেকাও নেওয়া হয়নি বলে প্রতিবেদনে দাবি করা হয়।

এমন খবর প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়। প্রথমে চুপ থাকলেও আজ সকালে বিষয়টি নিয়ে ফেসবুকে নিজের বক্তব্য দেন মেহজাবীন।

মেহজাবীন চৌধুরী লেখেন, ‘কিছুদিন ধরে আমি লক্ষ করছি, আমাকে নানা বিষয়ে টার্গেট করা হচ্ছে। আপনারা অনেকেই জানেন, কিছুদিন আগেও একটি মিথ্যা মামলায় আমাকে হয়রানির শিকার হতে হয়েছিল। বিজ্ঞ আদালত সেই মামলা থেকে আমাকে অব্যাহতি দিয়েছেন, সত্য প্রতিষ্ঠিত হয়েছে। আমি যখন নতুন করে কাজে মনোনিবেশ করেছি, ঠিক তখনই আবার আমার মানহানি করার চেষ্টা করা হচ্ছে। ...নারীরাই আজকাল সহজ টার্গেট হচ্ছে, এর পেছনে কে বা কারা আছে, তা আমার জানা নেই। আমি শুধু আমার কাজই ফোকাস করতে চাই, আমি চাই আমার কাজ নিয়েই আলোচনা হোক।

বিষয় : মেহজাবীন

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

‘আমাকে টার্গেট করা হচ্ছে’—মেহজাবীন

প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত