ঢাকা    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

বেসরকারি ফলাফলে জামায়াতে ইসলামের প্রার্থী জয়ী; গণভোটে ‘হ্যাঁ’ ৫৫,৪৭৭ ও ‘না’ ১৮,৩১৫ ভোট পড়েছে

রংপুর-২: এ টি এম আজহারুল ইসলামের জয় নিশ্চিত


অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রংপুর-২: এ টি এম আজহারুল ইসলামের জয় নিশ্চিত

রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের তারাগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নের মোট ৪৩টি ভোটকেন্দ্রে বেসরকারি চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ১১ দলীয় জোট মনোনীত জামায়াতে ইসলামের প্রার্থী এ টি এম আজহারুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে ৪৩,০৭৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী মোহাম্মদ আলী সরকার ধানের শীষ প্রতীকে ২২,১০০ ভোট পেয়েছেন। লাঙ্গল প্রতীকের প্রার্থী আনিছুল ইসলাম মন্ডল ১২,৭৯৮ ভোট পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছেন এবং ইসলামী আন্দোলনের মাওলানা আশরাফ আলী হাতপাখা প্রতীকে ২,৯৬৩ ভোট পেয়েছেন। জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) প্রার্থী আজিজুর রহমান তারা প্রতীকে ৮৮ ভোট পেয়েছেন।

এদিকে ৪৩টি কেন্দ্রে অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৫৫,৪৭৭ এবং ‘না’ ভোট পড়েছে ১৮,৩১৫।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই ফলাফল বেসরকারি; আনুষ্ঠানিক ঘোষণা পরবর্তীতে দেওয়া হবে।

বিষয় : এ টি এম আজহারুল ইসলাম রংপুর-২

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬


রংপুর-২: এ টি এম আজহারুল ইসলামের জয় নিশ্চিত

প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের তারাগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নের মোট ৪৩টি ভোটকেন্দ্রে বেসরকারি চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ১১ দলীয় জোট মনোনীত জামায়াতে ইসলামের প্রার্থী এ টি এম আজহারুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে ৪৩,০৭৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী মোহাম্মদ আলী সরকার ধানের শীষ প্রতীকে ২২,১০০ ভোট পেয়েছেন। লাঙ্গল প্রতীকের প্রার্থী আনিছুল ইসলাম মন্ডল ১২,৭৯৮ ভোট পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছেন এবং ইসলামী আন্দোলনের মাওলানা আশরাফ আলী হাতপাখা প্রতীকে ২,৯৬৩ ভোট পেয়েছেন। জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) প্রার্থী আজিজুর রহমান তারা প্রতীকে ৮৮ ভোট পেয়েছেন।

এদিকে ৪৩টি কেন্দ্রে অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৫৫,৪৭৭ এবং ‘না’ ভোট পড়েছে ১৮,৩১৫।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই ফলাফল বেসরকারি; আনুষ্ঠানিক ঘোষণা পরবর্তীতে দেওয়া হবে।


বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত