ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

রংপুর-২: এ টি এম আজহারুল ইসলামের জয় নিশ্চিত

রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের তারাগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নের মোট ৪৩টি ভোটকেন্দ্রে বেসরকারি চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ১১ দলীয় জোট মনোনীত জামায়াতে ইসলামের প্রার্থী এ টি এম আজহারুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে ৪৩,০৭৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী মোহাম্মদ আলী সরকার ধানের শীষ প্রতীকে ২২,১০০ ভোট পেয়েছেন। লাঙ্গল প্রতীকের প্রার্থী আনিছুল ইসলাম মন্ডল ১২,৭৯৮ ভোট পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছেন এবং ইসলামী আন্দোলনের মাওলানা আশরাফ আলী হাতপাখা প্রতীকে ২,৯৬৩ ভোট পেয়েছেন। জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) প্রার্থী আজিজুর রহমান তারা প্রতীকে ৮৮ ভোট পেয়েছেন।এদিকে ৪৩টি কেন্দ্রে অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৫৫,৪৭৭ এবং ‘না’ ভোট পড়েছে ১৮,৩১৫। নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই ফলাফল বেসরকারি; আনুষ্ঠানিক ঘোষণা পরবর্তীতে দেওয়া হবে।

রংপুর-২: এ টি এম আজহারুল ইসলামের জয় নিশ্চিত