ঢাকা    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

সব রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের প্রতি ধন্যবাদ ও প্রার্থনার অনুরোধ

ইসি আহ্বান: শুক্রবার বাদ জুমা সব মসজিদে বিশেষ দোয়া


অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ইসি আহ্বান: শুক্রবার বাদ জুমা সব মসজিদে বিশেষ দোয়া

নির্বাচন কমিশন (ইসি) শুক্রবার বাদ জুমা বিশেষ দোয়ার আয়োজনের আহ্বান জানিয়েছে। এ আহ্বান আসে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হওয়ায়।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের মাধ্যমে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচনের জন্য সার্বিক সহযোগিতা প্রদানের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন সব রাজনৈতিক দল, প্রার্থী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচনে দায়িত্ব পালনকারী সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, পর্যবেক্ষক, গণমাধ্যমকর্মী, ভোটারসহ দেশবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে।

বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে ইসি শুক্রবার বাদ জুমা সব মসজিদে বিশেষ দোয়া এবং অন্যান্য উপাসনালয়ে সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনা আয়োজনের জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ করেছে।

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬


ইসি আহ্বান: শুক্রবার বাদ জুমা সব মসজিদে বিশেষ দোয়া

প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

নির্বাচন কমিশন (ইসি) শুক্রবার বাদ জুমা বিশেষ দোয়ার আয়োজনের আহ্বান জানিয়েছে। এ আহ্বান আসে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হওয়ায়।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের মাধ্যমে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচনের জন্য সার্বিক সহযোগিতা প্রদানের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন সব রাজনৈতিক দল, প্রার্থী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচনে দায়িত্ব পালনকারী সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, পর্যবেক্ষক, গণমাধ্যমকর্মী, ভোটারসহ দেশবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে।

বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে ইসি শুক্রবার বাদ জুমা সব মসজিদে বিশেষ দোয়া এবং অন্যান্য উপাসনালয়ে সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনা আয়োজনের জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ করেছে।


বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত