প্রিন্ট এর তারিখ : ২৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬
ইসি আহ্বান: শুক্রবার বাদ জুমা সব মসজিদে বিশেষ দোয়া
অনলাইন ডেস্ক ||
নির্বাচন কমিশন (ইসি) শুক্রবার বাদ জুমা বিশেষ দোয়ার আয়োজনের আহ্বান জানিয়েছে। এ আহ্বান আসে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হওয়ায়।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের মাধ্যমে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচনের জন্য সার্বিক সহযোগিতা প্রদানের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন সব রাজনৈতিক দল, প্রার্থী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচনে দায়িত্ব পালনকারী সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, পর্যবেক্ষক, গণমাধ্যমকর্মী, ভোটারসহ দেশবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে।
বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে ইসি শুক্রবার বাদ জুমা সব মসজিদে বিশেষ দোয়া এবং অন্যান্য উপাসনালয়ে সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনা আয়োজনের জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ করেছে।
কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত