ঢাকা    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার ঘটনায় লাহোরে আইসিসি–পিসিবি বৈঠক

পাকিস্তানের লাহোরে বিসিবি সভাপতি


অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পাকিস্তানের লাহোরে বিসিবি সভাপতি

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। ভারতের মাটিতে না খেলার বিষয়ে শুরু থেকেই অনড় ছিল তারা। বিপরীতে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার আহবান জানালেও আইসিসি তা মানেনি। বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

এরপর পাকিস্তান বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে ভারতের বিপরীতে না খেলার ঘোষণা দেয়। বিষয়টি নিয়ে আইসিসি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মধ্যে নিয়মিত যোগাযোগ চলছে।

এরই মধ্যে জানা গেছে, আজ রোববার আইসিসি পিসিবি এবং বিসিবির সঙ্গে বৈঠক করবে। বৈঠকে অংশ নিতে গতকাল দিবাগত রাত ১টায় লাহোরে পৌঁছেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বৈঠক শেষে আজ বিকেলে তিনি ঢাকা ফিরবেন। সভায় বিশ্বকাপ বঞ্চনা, ভারতের বিপক্ষে পাকিস্তানের অবস্থান ও অন্যান্য সমসাময়িক ইস্যু নিয়ে আলোচনা হবে।

প্রসঙ্গত, বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত শুরুতেই অন্যায় দাবি করে প্রতিবাদ জানিয়েছিলেন পিসিবি সভাপতি মহসিন নাকভি। পরে পাকিস্তান সরকার জানিয়েছে, বাংলাদেশের পাশে থাকার অংশ হিসেবে তারা ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না। বিষয়টি আইসিসি সহ সংশ্লিষ্ট পক্ষের জন্য আর্থিক দিক থেকে গুরুত্বপূর্ণ।

বিষয় : বিসিবি আইসিসি পিসিবি

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬


পাকিস্তানের লাহোরে বিসিবি সভাপতি

প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। ভারতের মাটিতে না খেলার বিষয়ে শুরু থেকেই অনড় ছিল তারা। বিপরীতে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার আহবান জানালেও আইসিসি তা মানেনি। বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

এরপর পাকিস্তান বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে ভারতের বিপরীতে না খেলার ঘোষণা দেয়। বিষয়টি নিয়ে আইসিসি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মধ্যে নিয়মিত যোগাযোগ চলছে।

এরই মধ্যে জানা গেছে, আজ রোববার আইসিসি পিসিবি এবং বিসিবির সঙ্গে বৈঠক করবে। বৈঠকে অংশ নিতে গতকাল দিবাগত রাত ১টায় লাহোরে পৌঁছেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বৈঠক শেষে আজ বিকেলে তিনি ঢাকা ফিরবেন। সভায় বিশ্বকাপ বঞ্চনা, ভারতের বিপক্ষে পাকিস্তানের অবস্থান ও অন্যান্য সমসাময়িক ইস্যু নিয়ে আলোচনা হবে।

প্রসঙ্গত, বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত শুরুতেই অন্যায় দাবি করে প্রতিবাদ জানিয়েছিলেন পিসিবি সভাপতি মহসিন নাকভি। পরে পাকিস্তান সরকার জানিয়েছে, বাংলাদেশের পাশে থাকার অংশ হিসেবে তারা ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না। বিষয়টি আইসিসি সহ সংশ্লিষ্ট পক্ষের জন্য আর্থিক দিক থেকে গুরুত্বপূর্ণ।


বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত