প্রিন্ট এর তারিখ : ২৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬
পাকিস্তানের লাহোরে বিসিবি সভাপতি
অনলাইন ডেস্ক ||
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। ভারতের মাটিতে না খেলার বিষয়ে শুরু থেকেই অনড় ছিল তারা। বিপরীতে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার আহবান জানালেও আইসিসি তা মানেনি। বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।এরপর পাকিস্তান বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে ভারতের বিপরীতে না খেলার ঘোষণা দেয়। বিষয়টি নিয়ে আইসিসি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মধ্যে নিয়মিত যোগাযোগ চলছে।এরই মধ্যে জানা গেছে, আজ রোববার আইসিসি পিসিবি এবং বিসিবির সঙ্গে বৈঠক করবে। বৈঠকে অংশ নিতে গতকাল দিবাগত রাত ১টায় লাহোরে পৌঁছেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বৈঠক শেষে আজ বিকেলে তিনি ঢাকা ফিরবেন। সভায় বিশ্বকাপ বঞ্চনা, ভারতের বিপক্ষে পাকিস্তানের অবস্থান ও অন্যান্য সমসাময়িক ইস্যু নিয়ে আলোচনা হবে।
প্রসঙ্গত, বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত শুরুতেই অন্যায় দাবি করে প্রতিবাদ জানিয়েছিলেন পিসিবি সভাপতি মহসিন নাকভি। পরে পাকিস্তান সরকার জানিয়েছে, বাংলাদেশের পাশে থাকার অংশ হিসেবে তারা ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না। বিষয়টি আইসিসি সহ সংশ্লিষ্ট পক্ষের জন্য আর্থিক দিক থেকে গুরুত্বপূর্ণ।
কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত