ঢাকা    রোববার, ১৯ এপ্রিল ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

ভোটের আগে মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিংয়ে কড়াকড়ি

৮–১৩ ফেব্রুয়ারি দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা লেনদেনের সীমা!

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

৮–১৩ ফেব্রুয়ারি দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা লেনদেনের সীমা!

ভোটের আগে ভোটার প্রভাবিত করতে টাকা দেওয়ার সম্ভাবনা রোধে মোবাইল ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিংয়ে বড় ধরনের নিয়ন্ত্রণ আনছে বাংলাদেশ ব্যাংক। ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি বিকাশ, নগদ, রকেটসহ সব মোবাইল ব্যাংকিং সেবায় দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা পাঠানো যাবে। প্রতিটি লেনদেনের সীমা হবে মাত্র এক হাজার টাকা।

ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা পাঠানোও একই সময়ে সম্পূর্ণ বন্ধ হতে পারে। এতে ব্র্যাক ব্যাংকের আস্থা, সিটি ব্যাংকের সিটিটাচ, ডাচ্‌-বাংলা ব্যাংকের নেক্সাস পে এবং অন্যান্য ব্যাংকের অ্যাপ অন্তর্ভুক্ত হবে।

বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউ সূত্র জানায়, নির্বাচন কমিশনের অনুরোধে এই উদ্যোগ নেওয়া হয়েছে। লক্ষ্য একটাই—ভোটার প্রভাবিত করতে অর্থের অপব্যবহার রোধ করা।

নগদ টাকা উত্তোলন ও জমায়ও কড়া নজরদারি শুরু হয়েছে। কোনো ব্যক্তির এক দিনে ১০ লাখ টাকার বেশি লেনদেন হলে তা বিএফআইইউকে বাধ্যতামূলকভাবে জানাতে হবে। লেনদেনের গড়মিলে ব্যাংকও শাস্তির মুখে পড়তে পারে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানিয়েছেন, শিগগিরই প্রজ্ঞাপন জারি হবে। প্রয়োজনে লেনদেনের সীমা আরও কম বা বেশি হতে পারে। বর্তমানে যেখানে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসে দিনে ৫০ হাজার টাকা লেনদেন সম্ভব, সেখানে হঠাৎ এই নিয়ন্ত্রণ গ্রাহক ও ব্যবসায়ীদের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

রোববার, ১৯ এপ্রিল ২০২৬

৮–১৩ ফেব্রুয়ারি দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা লেনদেনের সীমা!

প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ভোটের আগে ভোটার প্রভাবিত করতে টাকা দেওয়ার সম্ভাবনা রোধে মোবাইল ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিংয়ে বড় ধরনের নিয়ন্ত্রণ আনছে বাংলাদেশ ব্যাংক। ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি বিকাশ, নগদ, রকেটসহ সব মোবাইল ব্যাংকিং সেবায় দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা পাঠানো যাবে। প্রতিটি লেনদেনের সীমা হবে মাত্র এক হাজার টাকা।

ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা পাঠানোও একই সময়ে সম্পূর্ণ বন্ধ হতে পারে। এতে ব্র্যাক ব্যাংকের আস্থা, সিটি ব্যাংকের সিটিটাচ, ডাচ্‌-বাংলা ব্যাংকের নেক্সাস পে এবং অন্যান্য ব্যাংকের অ্যাপ অন্তর্ভুক্ত হবে।

বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউ সূত্র জানায়, নির্বাচন কমিশনের অনুরোধে এই উদ্যোগ নেওয়া হয়েছে। লক্ষ্য একটাই—ভোটার প্রভাবিত করতে অর্থের অপব্যবহার রোধ করা।

নগদ টাকা উত্তোলন ও জমায়ও কড়া নজরদারি শুরু হয়েছে। কোনো ব্যক্তির এক দিনে ১০ লাখ টাকার বেশি লেনদেন হলে তা বিএফআইইউকে বাধ্যতামূলকভাবে জানাতে হবে। লেনদেনের গড়মিলে ব্যাংকও শাস্তির মুখে পড়তে পারে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানিয়েছেন, শিগগিরই প্রজ্ঞাপন জারি হবে। প্রয়োজনে লেনদেনের সীমা আরও কম বা বেশি হতে পারে। বর্তমানে যেখানে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসে দিনে ৫০ হাজার টাকা লেনদেন সম্ভব, সেখানে হঠাৎ এই নিয়ন্ত্রণ গ্রাহক ও ব্যবসায়ীদের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত