বাংলাদেশি চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় জুটি নাইম ও শাবনাজ তাদের বড় মেয়ে মাহাদিয়া নাঈমের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। সম্প্রতি বিষয়টি সংবাদমাধ্যমে নিশ্চিত করলেও জানা গেছে, গত বছরের ২৪ ডিসেম্বর এই বিয়ে সম্পন্ন হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, ঢাকার উত্তরায় সীমিত পরিসরে ঘরোয়া আয়োজনে বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাহাদিয়া নাঈমের স্বামী ইহসান মনসুর চৌধুরী। তাদের মধ্যে আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল। ইহসান মনসুর চৌধুরী বর্তমানে সপরিবারে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন।
মাহাদিয়া নাঈম কানাডার একটি বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস ম্যানেজমেন্টে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থান করছেন। সেখানেই যাওয়ার আগেই পারিবারিকভাবে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।
এদিকে মেয়ের বিয়ের খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নবদম্পতির জন্য দোয়া কামনা করেছেন অভিনেতা নাইম। তিনি বলেন, মেয়েকে দেশের বাইরে পাঠানো নতুন বিষয় নয়, তবে এবারের বিদায়টি ভিন্ন অনুভূতির।
অন্যদিকে অভিনেত্রী শাবনাজ জানান, ভালো একটি পরিবারে মেয়েকে তুলে দিতে পেরে তারা স্বস্তিতে আছেন এবং নবদম্পতির সুখী দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানান।

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন