ঢাকা    মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

তৃণমূল নেতৃত্ব বাছাইয়ে অনলাইন আবেদন আহ্বান, জেলা-উপজেলা পর্যায়ে দায়িত্ব নিতে আগ্রহীদের ফর্ম পূরণের অনুরোধ

আমজনতার দল পুনর্গঠনে দেশব্যাপী জেলা-উপজেলা কমিটি গঠনের উদ্যোগ

ঢাকা: সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে আমজনতার দল। এর অংশ হিসেবে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ের কমিটিগুলো পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির নেতারা।

রোববার (২৭ জুলাই ২০২৬) আমজনতার দলের ঢাকা মহানগর উত্তর শাখার সাধারণ সম্পাদক মো. মহসিন পারভেজ এক পোস্টের মাধ্যমে এ উদ্যোগের কথা জানান।

পোস্টে তিনি বলেন, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে আমজনতার দল সর্বদা প্রস্তুত। এটি শুধু একটি রাজনৈতিক দল নয়, বরং আপামর জনগণের আস্থার শেষ আশ্রয়স্থল হিসেবে কাজ করতে চায়।

তিনি জানান, দেশজুড়ে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ের কমিটিসমূহ পুনর্গঠন করা হচ্ছে। এ কার্যক্রমের মাধ্যমে তৃণমূল পর্যায়ে যোগ্য, সৎ ও নিবেদিত নেতৃত্ব নির্বাচন করা হবে।

মো. মহসিন পারভেজ তার পোস্টে তৃণমূল পর্যায়ে নেতৃত্ব দিতে আগ্রহীদের নিজস্ব মেধা, শ্রম ও সততার মাধ্যমে জনগণের সেবায় যুক্ত হওয়ার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, সারাদেশে দলের অসংখ্য কর্মী বাহিনী রয়েছে। তাই শুধুমাত্র যারা জেলা বা উপজেলা পর্যায়ে দায়িত্ব গ্রহণে আগ্রহী, তাদেরই আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে।

আগ্রহীদের জন্য একটি অনলাইন আবেদন ফর্ম চালু করা হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ে দায়িত্ব গ্রহণে ইচ্ছুক ব্যক্তিরা নিম্নের লিংকে প্রবেশ করে ফর্ম পূরণ করতে পারবেন:

আবেদন ফর্মের লিংক:

https://forms.gle/uTS87JTaFkstMKJV6

দলটির নেতারা আশা করছেন, এই পুনর্গঠন কার্যক্রমের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে এবং জনগণের সঙ্গে দলের যোগাযোগ আরও বৃদ্ধি পাবে।

বিষয় : আমজনতার দল মো. মহসিন পারভেজ

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

আমজনতার দল পুনর্গঠনে দেশব্যাপী জেলা-উপজেলা কমিটি গঠনের উদ্যোগ

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

ঢাকা: সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে আমজনতার দল। এর অংশ হিসেবে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ের কমিটিগুলো পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির নেতারা।

রোববার (২৭ জুলাই ২০২৬) আমজনতার দলের ঢাকা মহানগর উত্তর শাখার সাধারণ সম্পাদক মো. মহসিন পারভেজ এক পোস্টের মাধ্যমে এ উদ্যোগের কথা জানান।

পোস্টে তিনি বলেন, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে আমজনতার দল সর্বদা প্রস্তুত। এটি শুধু একটি রাজনৈতিক দল নয়, বরং আপামর জনগণের আস্থার শেষ আশ্রয়স্থল হিসেবে কাজ করতে চায়।

তিনি জানান, দেশজুড়ে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ের কমিটিসমূহ পুনর্গঠন করা হচ্ছে। এ কার্যক্রমের মাধ্যমে তৃণমূল পর্যায়ে যোগ্য, সৎ ও নিবেদিত নেতৃত্ব নির্বাচন করা হবে।

মো. মহসিন পারভেজ তার পোস্টে তৃণমূল পর্যায়ে নেতৃত্ব দিতে আগ্রহীদের নিজস্ব মেধা, শ্রম ও সততার মাধ্যমে জনগণের সেবায় যুক্ত হওয়ার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, সারাদেশে দলের অসংখ্য কর্মী বাহিনী রয়েছে। তাই শুধুমাত্র যারা জেলা বা উপজেলা পর্যায়ে দায়িত্ব গ্রহণে আগ্রহী, তাদেরই আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে।

আগ্রহীদের জন্য একটি অনলাইন আবেদন ফর্ম চালু করা হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ে দায়িত্ব গ্রহণে ইচ্ছুক ব্যক্তিরা নিম্নের লিংকে প্রবেশ করে ফর্ম পূরণ করতে পারবেন:

আবেদন ফর্মের লিংক:

https://forms.gle/uTS87JTaFkstMKJV6

দলটির নেতারা আশা করছেন, এই পুনর্গঠন কার্যক্রমের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে এবং জনগণের সঙ্গে দলের যোগাযোগ আরও বৃদ্ধি পাবে।

বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত