ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

ফাউল ছিল কি না, নাকি ভুল সিদ্ধান্ত—নিকোর ঘটনা নিয়ে বিভক্ত ফুটবল বিশ্ব।

নিকোর গোল বাতিল নিয়ে ক্ষুব্ধ স্পেন, প্রশ্ন উঠছে নিয়ম নিয়েও

একটা মুহূর্তের জন্য স্পেনের উইঙ্গার নিকো উইলিয়ামস ভেবেছিলেন, তিনি আন্তর্জাতিক ফুটবলের বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে নিজের ক্যারিয়ারের দ্বিতীয় গোলটি করে ফেলেছেন। আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপের মেগা ফাইনালে অতিরিক্ত সময়ে দানি অলমোর পাস থেকে বল পেয়ে ঠান্ডা মাথায় তা আর্জেন্টিনার জালে জড়িয়ে দিয়েছিলেন এই স্প্যানিশ তারকা। কিন্তু তাঁর সেই বন্য উল্লাস মুহূর্তেই রূপ নেয় চরম হতাশায়, যখন রেফারির বাঁশির তীক্ষ্ণ আওয়াজ পুরো গ্যালারিকে স্তব্ধ করে দেয়। স্পেনের এই নিশ্চিত গোলটি বাতিলের পেছনে যে বিতর্কিত সিদ্ধান্ত ছিল, তা নিয়ে এখন ফুটবল বিশ্বে তুমুল আলোচনা চলছে।

ম্যাচের ৯৬তম মিনিটে দানি অলমো ও মিকেল মেরিনোর দুর্দান্ত বোঝাপড়ার পর ডি-বক্সের ভেতর বল পেয়ে যান নিকো উইলিয়ামস। আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসকে ফাঁকি দিয়ে তিনি বল জালে জড়ান এবং সাইডলাইনের দিকে উদযাপনের জন্য দৌড় দেন। 

কিন্তু বল লাইনের ভেতরে যাওয়ার ঠিক আগ মুহূর্তে একটি ফাউলের অজুহাতে গোলটি বাতিল করে দেন ম্যাচ রেফারি স্লাভকো ভিনচিচ। রেফারির দাবি ছিল, বল উইলিয়ামসের পায়ে পৌঁছানোর ঠিক আগে স্পেনের মিকেল মেরিনো আর্জেন্টিনার ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দিতে ফাউল করে মাটিতে ফেলে দিয়েছিলেন।

সিবিএস স্পোর্টসের বিশ্লেষক নিকো ক্যান্টর এই অদ্ভুত নিয়মের ব্যাখ্যা দিয়ে জানান, বল জালে জড়ানোর পর যদি রেফারি বাঁশি বাজাতেন, তবেই কেবল এটি ভিএআর-এর মাধ্যমে রিভিউ করা সম্ভব হতো। কিন্তু রেফারি বল জালে যাওয়ার আগেই ফাউলের বাঁশি বাজিয়ে দেওয়ায়, প্রযুক্তিগত নিয়মের বেড়াজালে পড়ে সিদ্ধান্তটি আর রিভিউ করার কোনো সুযোগই ছিল না। ফলে মাঠের রেফারির সেই বিতর্কিত সিদ্ধান্তই বহাল থাকে।

বিষয় : আর্জেন্টিনা স্পেন উইঙ্গার নিকো উইলিয়ামস এমিলিয়ানো মার্তিনেস

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

নিকোর গোল বাতিল নিয়ে ক্ষুব্ধ স্পেন, প্রশ্ন উঠছে নিয়ম নিয়েও

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

একটা মুহূর্তের জন্য স্পেনের উইঙ্গার নিকো উইলিয়ামস ভেবেছিলেন, তিনি আন্তর্জাতিক ফুটবলের বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে নিজের ক্যারিয়ারের দ্বিতীয় গোলটি করে ফেলেছেন। আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপের মেগা ফাইনালে অতিরিক্ত সময়ে দানি অলমোর পাস থেকে বল পেয়ে ঠান্ডা মাথায় তা আর্জেন্টিনার জালে জড়িয়ে দিয়েছিলেন এই স্প্যানিশ তারকা। কিন্তু তাঁর সেই বন্য উল্লাস মুহূর্তেই রূপ নেয় চরম হতাশায়, যখন রেফারির বাঁশির তীক্ষ্ণ আওয়াজ পুরো গ্যালারিকে স্তব্ধ করে দেয়। স্পেনের এই নিশ্চিত গোলটি বাতিলের পেছনে যে বিতর্কিত সিদ্ধান্ত ছিল, তা নিয়ে এখন ফুটবল বিশ্বে তুমুল আলোচনা চলছে।

ম্যাচের ৯৬তম মিনিটে দানি অলমো ও মিকেল মেরিনোর দুর্দান্ত বোঝাপড়ার পর ডি-বক্সের ভেতর বল পেয়ে যান নিকো উইলিয়ামস। আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসকে ফাঁকি দিয়ে তিনি বল জালে জড়ান এবং সাইডলাইনের দিকে উদযাপনের জন্য দৌড় দেন। 

কিন্তু বল লাইনের ভেতরে যাওয়ার ঠিক আগ মুহূর্তে একটি ফাউলের অজুহাতে গোলটি বাতিল করে দেন ম্যাচ রেফারি স্লাভকো ভিনচিচ। রেফারির দাবি ছিল, বল উইলিয়ামসের পায়ে পৌঁছানোর ঠিক আগে স্পেনের মিকেল মেরিনো আর্জেন্টিনার ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দিতে ফাউল করে মাটিতে ফেলে দিয়েছিলেন।

সিবিএস স্পোর্টসের বিশ্লেষক নিকো ক্যান্টর এই অদ্ভুত নিয়মের ব্যাখ্যা দিয়ে জানান, বল জালে জড়ানোর পর যদি রেফারি বাঁশি বাজাতেন, তবেই কেবল এটি ভিএআর-এর মাধ্যমে রিভিউ করা সম্ভব হতো। কিন্তু রেফারি বল জালে যাওয়ার আগেই ফাউলের বাঁশি বাজিয়ে দেওয়ায়, প্রযুক্তিগত নিয়মের বেড়াজালে পড়ে সিদ্ধান্তটি আর রিভিউ করার কোনো সুযোগই ছিল না। ফলে মাঠের রেফারির সেই বিতর্কিত সিদ্ধান্তই বহাল থাকে।

বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত