ঢাকা    শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে প্রত্যয়নপত্র দেওয়ার অভিযোগে প্রশাসনের ব্যবস্থা; ৫ জুলাইয়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ।

জীবিত মানুষকে ‘মৃত’ প্রত্যয়নপত্র দেওয়ার অভিযোগে ইউপি সচিব বদলি

জীবিত ব্যক্তিকে ‘মৃত’ প্রত্যয়নপত্র প্রদানসহ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়ন পরিষদের সচিব মো. ওসমান আলীকে মানিকছড়ি উপজেলার ২ নম্বর বাটনাতলী ইউনিয়ন পরিষদে বদলি করা হয়েছে।

খাগড়াছড়ি পার্বত্য জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) রুমানা আক্তার স্বাক্ষরিত ১ জুলাইয়ের এক অফিস আদেশে এ বদলির নির্দেশ দেওয়া হয়। এতে আগামী ৫ জুলাইয়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ওই দিন থেকেই তাকে অবমুক্ত (relieved) হিসেবে গণ্য করা হবে।

একই আদেশে মাটিরাঙ্গা উপজেলার ৩ নম্বর বর্ণাল ইউনিয়ন পরিষদের সচিবকে ১ নম্বর তাইন্দং ইউনিয়ন পরিষদে এবং ৪ নম্বর গোমতী ইউনিয়ন পরিষদের সচিবকে ২ নম্বর তবলছড়ি ইউনিয়ন পরিষদে বদলি করা হয়েছে।

গত ২৬ জুন ‘জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে বয়স্ক ভাতা বন্ধ’ শিরোনামে এবং ২৮ জুন পৃথক প্রতিবেদনে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হয়।

উল্লেখ্য, তবলছড়ি ইউনিয়ন পরিষদের সচিব মো. ওসমান আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

জীবিত মানুষকে ‘মৃত’ প্রত্যয়নপত্র দেওয়ার অভিযোগে ইউপি সচিব বদলি

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

জীবিত ব্যক্তিকে ‘মৃত’ প্রত্যয়নপত্র প্রদানসহ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়ন পরিষদের সচিব মো. ওসমান আলীকে মানিকছড়ি উপজেলার ২ নম্বর বাটনাতলী ইউনিয়ন পরিষদে বদলি করা হয়েছে।

খাগড়াছড়ি পার্বত্য জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) রুমানা আক্তার স্বাক্ষরিত ১ জুলাইয়ের এক অফিস আদেশে এ বদলির নির্দেশ দেওয়া হয়। এতে আগামী ৫ জুলাইয়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ওই দিন থেকেই তাকে অবমুক্ত (relieved) হিসেবে গণ্য করা হবে।

একই আদেশে মাটিরাঙ্গা উপজেলার ৩ নম্বর বর্ণাল ইউনিয়ন পরিষদের সচিবকে ১ নম্বর তাইন্দং ইউনিয়ন পরিষদে এবং ৪ নম্বর গোমতী ইউনিয়ন পরিষদের সচিবকে ২ নম্বর তবলছড়ি ইউনিয়ন পরিষদে বদলি করা হয়েছে।

গত ২৬ জুন ‘জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে বয়স্ক ভাতা বন্ধ’ শিরোনামে এবং ২৮ জুন পৃথক প্রতিবেদনে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হয়।

উল্লেখ্য, তবলছড়ি ইউনিয়ন পরিষদের সচিব মো. ওসমান আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।

বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত