ঢাকা    মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

আপিল বিভাগ বলেছে, ঋণ খেলাপির অভিযোগের মামলার প্রেক্ষাপটে শপথ নেওয়া ও ফলাফল প্রকাশ করা যাবে না।

বিজয়ী হলেও এমপি হতে পারছেন না আসলাম চৌধুরী

ঋণ খেলাপির অভিযোগে চট্টগ্রাম-৪ আসনে বিজয়ী বিএনপি নেতা আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে তার নির্বাচনের ফলাফল প্রকাশ করা যাবে না বলেও আদেশ বহাল রাখা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন। এর আগে গত ১৫ জুন শুনানি শেষে রায় ঘোষণার জন্য ৩০ জুন দিন নির্ধারণ করা হয়েছিল।

আদালতে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির। তাদের সঙ্গে ছিলেন আইনজীবী মো. আজিম উদ্দিন পাটোয়ারী।

অন্যদিকে আসলাম চৌধুরীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মিফতাহ উদ্দিন চৌধুরী ও ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

এর আগে ঋণ খেলাপির অভিযোগ থাকা সত্ত্বেও গত ১৮ জানুয়ারি নির্বাচন কমিশনের আপিল শুনানির শেষ দিনে আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে সংশ্লিষ্ট ব্যাংক রিট আবেদন করলে হাইকোর্ট তা খারিজ করে দেন। পরে ব্যাংক কর্তৃপক্ষ আপিল বিভাগে আবেদন করে। একই সঙ্গে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে জামায়াতের প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকী লিভ টু আপিল করেন।

গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ আসলাম চৌধুরীর প্রার্থিতা বহালের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করেন। তবে আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হলেও তার ফলাফল প্রকাশ স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়।

পরবর্তীতে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আসলাম চৌধুরী বিজয়ী হলেও আদালতের ওই আদেশের কারণে তার ফলাফল প্রকাশ করা হয়নি। সর্বশেষ আপিল বিভাগের রায়ে সেই অবস্থানই বহাল থাকল।

বিষয় : আসলাম চৌধুরী চট্টগ্রাম-৪ আসলাম চৌধুরী প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

বিজয়ী হলেও এমপি হতে পারছেন না আসলাম চৌধুরী

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

ঋণ খেলাপির অভিযোগে চট্টগ্রাম-৪ আসনে বিজয়ী বিএনপি নেতা আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে তার নির্বাচনের ফলাফল প্রকাশ করা যাবে না বলেও আদেশ বহাল রাখা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন। এর আগে গত ১৫ জুন শুনানি শেষে রায় ঘোষণার জন্য ৩০ জুন দিন নির্ধারণ করা হয়েছিল।

আদালতে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির। তাদের সঙ্গে ছিলেন আইনজীবী মো. আজিম উদ্দিন পাটোয়ারী।

অন্যদিকে আসলাম চৌধুরীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মিফতাহ উদ্দিন চৌধুরী ও ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

এর আগে ঋণ খেলাপির অভিযোগ থাকা সত্ত্বেও গত ১৮ জানুয়ারি নির্বাচন কমিশনের আপিল শুনানির শেষ দিনে আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে সংশ্লিষ্ট ব্যাংক রিট আবেদন করলে হাইকোর্ট তা খারিজ করে দেন। পরে ব্যাংক কর্তৃপক্ষ আপিল বিভাগে আবেদন করে। একই সঙ্গে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে জামায়াতের প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকী লিভ টু আপিল করেন।

গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ আসলাম চৌধুরীর প্রার্থিতা বহালের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করেন। তবে আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হলেও তার ফলাফল প্রকাশ স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়।

পরবর্তীতে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আসলাম চৌধুরী বিজয়ী হলেও আদালতের ওই আদেশের কারণে তার ফলাফল প্রকাশ করা হয়নি। সর্বশেষ আপিল বিভাগের রায়ে সেই অবস্থানই বহাল থাকল।

বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত