ঢাকা    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

গ্রুপ পর্বের তিন ম্যাচেই গোল করেছেন ভিনিসিয়ুস জুনিয়র; অতীতে এমন কীর্তির পর প্রতিবারই বিশ্বকাপ জিতেছে ব্রাজিল।

জাইরজিনিও-রোমারিও-রোনালদোর পথে ভিনিসিয়ুস, শিরোপার স্বপ্নে ব্রাজিল

কোচ কার্লো আনচেলত্তির অধীনে ভিনিসিয়ুস জুনিয়র যেন গোল করা থামাতেই পারছেন না। বিশ্বকাপের গ্রুপ পর্বে তিন ম্যাচেই করেছেন গোল। স্কটল্যান্ডের বিপক্ষে প্রথমার্ধেই করেছেন ২ গোল। তিনি যে আগুনে ফর্মে আছেন, তাই জানান দিচ্ছে তার এমন পারফর্ম্যান্স।

আর তার এই ধারাবাহিকতা বলছে, এবার বিশ্বকাপ জিতবে ব্রাজিল। কারণ বিশ্বকাপের ইতিহাসে একটি চমকপ্রদ ধারা আছে। যদি কোনো ব্রাজিলিয়ান খেলোয়াড় গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই গোল করেন, সেই আসরে দল শেষ পর্যন্ত বিশ্বকাপ জিতেছে। ভিনিসিয়ুস জুনিয়র এবার সেই তালিকায় নাম লেখালেন।

১৯৭০ সালে জাইরজিনিও গ্রুপ পর্বের তিন ম্যাচেই গোল করেছিলেন। সেবার ব্রাজিল হয়েছিল চ্যাম্পিয়ন। ১৯৯৪ সালে একই কাজ করেছিলেন রোমারিও। সেবারও ব্রাজিল শিরোপা জিতেছিল। ২০০২ সালে একসঙ্গে রোনালদো ও রিভালদো দুজনই গ্রুপ পর্বে তিন ম্যাচে গোল করেছিলেন। সেই বিশ্বকাপেও ব্রাজিল হয়েছিল চ্যাম্পিয়ন।

এবার ২০২৬ বিশ্বকাপে ভিনিসিয়ুস জুনিয়র গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই গোল করেছেন। এখন ইতিহাস বলছে, এবারও ব্রাজিল হতে পারে চ্যাম্পিয়ন।

অবশ্য ইতিহাসের ধারা মানেই ভবিষ্যতের নিশ্চয়তা নয়। তবে এই মিলটা ফুটবলপ্রেমীদের ভাবাচ্ছে। জাইরজিনিও, রোমারিও, রোনালদো, রিভালদো — প্রতিবারই এই ধারা মিলে গেছে। ভিনিসিয়ুস কি সেই ধারা অব্যাহত রাখবেন? উত্তর মিলবে বিশ্বকাপের বাকি দিনগুলোতে।

বিষয় : বিশ্বকাপ ফুটবল ব্রাজিল ভিনিসিয়ুস কার্লো আনচেলত্তির

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

জাইরজিনিও-রোমারিও-রোনালদোর পথে ভিনিসিয়ুস, শিরোপার স্বপ্নে ব্রাজিল

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

কোচ কার্লো আনচেলত্তির অধীনে ভিনিসিয়ুস জুনিয়র যেন গোল করা থামাতেই পারছেন না। বিশ্বকাপের গ্রুপ পর্বে তিন ম্যাচেই করেছেন গোল। স্কটল্যান্ডের বিপক্ষে প্রথমার্ধেই করেছেন ২ গোল। তিনি যে আগুনে ফর্মে আছেন, তাই জানান দিচ্ছে তার এমন পারফর্ম্যান্স।

আর তার এই ধারাবাহিকতা বলছে, এবার বিশ্বকাপ জিতবে ব্রাজিল। কারণ বিশ্বকাপের ইতিহাসে একটি চমকপ্রদ ধারা আছে। যদি কোনো ব্রাজিলিয়ান খেলোয়াড় গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই গোল করেন, সেই আসরে দল শেষ পর্যন্ত বিশ্বকাপ জিতেছে। ভিনিসিয়ুস জুনিয়র এবার সেই তালিকায় নাম লেখালেন।

১৯৭০ সালে জাইরজিনিও গ্রুপ পর্বের তিন ম্যাচেই গোল করেছিলেন। সেবার ব্রাজিল হয়েছিল চ্যাম্পিয়ন। ১৯৯৪ সালে একই কাজ করেছিলেন রোমারিও। সেবারও ব্রাজিল শিরোপা জিতেছিল। ২০০২ সালে একসঙ্গে রোনালদো ও রিভালদো দুজনই গ্রুপ পর্বে তিন ম্যাচে গোল করেছিলেন। সেই বিশ্বকাপেও ব্রাজিল হয়েছিল চ্যাম্পিয়ন।

এবার ২০২৬ বিশ্বকাপে ভিনিসিয়ুস জুনিয়র গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই গোল করেছেন। এখন ইতিহাস বলছে, এবারও ব্রাজিল হতে পারে চ্যাম্পিয়ন।

অবশ্য ইতিহাসের ধারা মানেই ভবিষ্যতের নিশ্চয়তা নয়। তবে এই মিলটা ফুটবলপ্রেমীদের ভাবাচ্ছে। জাইরজিনিও, রোমারিও, রোনালদো, রিভালদো — প্রতিবারই এই ধারা মিলে গেছে। ভিনিসিয়ুস কি সেই ধারা অব্যাহত রাখবেন? উত্তর মিলবে বিশ্বকাপের বাকি দিনগুলোতে।

বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত