ঢাকা    রোববার, ১৪ জুন ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

নেইমারের স্বাক্ষর করা জার্সি পরে ব্রাজিলের ম্যাচ দেখতে মেটলাইফ স্টেডিয়ামে হাজির বাংলাদেশের ক্রিকেট তারকা।

কথা রেখেই ‘পল্টি’ দিলেন আর্জেন্টিনা ভক্ত সাকিব

মনে প্রানে তিনি আর্জেন্টিনা সাপোর্টার। তবে বিশেষ এক ব্রাজিলের জার্সি পরে পাঁচবারের চ্যাম্পিয়নদের খেলা দেখতে নিউইয়র্কের মেট লাইফ স্টেডিয়ামে হাজির হয়েছেন বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেট তারকা সাকিব আল হাসান।

জানা যায়, ব্রাজিল তারকা ফুটবলার নেইমারের সঙ্গে দারুণ সম্পর্ক বাংলাদেশের রবিন মিয়ার। গত কাতার বিশ্বকাপের সময়ও এ বিষয়টা মিডিয়ায় এসেছিল। বাংলাদেশি ছেলে রবিন মিয়া থাকেন ব্রাজিলের সাও পাওলোয়। সে সূত্র ধরে নেইমারের সঙ্গে ঘনিষ্ঠতা তার।

একদিন আগে তিনি পোস্ট করেছেন, নেইমার এবং তার বাবা নেইমার সিনিয়র তাকে তিনটি পার্সোনালাইজড জার্সি উপহার দিয়েছেন। সে সঙ্গে ব্রাজিলের প্রথম পর্বের তিন ম্যাচের তিনটা টিকিট। এবার রোববার (১৪ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাকিব আল হাসানের সঙ্গে একটি ছবি শেয়ার করে রবিন লিখেন, ভাই কি আসলেই পল্টি মারলো?

যদিও রবিন মিয়া লেখেননি, সাকিবকে তিনিই জার্সিটা দিয়েছেন। তবে, জার্সিতে নেইমারের স্বাক্ষর এবং রবিন মিয়ার আগে পোস্ট করা জার্সির মিল দেখেই সেটা অনুমান করা গেছে।

মূলত কদিন আগে বাংলাদেশি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেছিলেন, ‘ব্রাজিলের ম্যাচ দেখব। জার্সিও কিনবো ব্রাজিলের। পোস্ট দেব, পল্টি!’

সাকিব আল হাসান আর্জেন্টিনা সমর্থক। এমনকি গত বিশ্বকাপের সময় সাকিবকে দেখা গেছে আর্জেন্টিনা জার্সি পরে অনুশীলন করতেও। দারুণ পছন্দ করেন লিওনেল মেসিকে, ক্লাব ফুটবলে বার্সেলোনাকে সমর্থন করেন-এই তথ্যগুলো দেশের ক্রিকেট সমর্থকদের কাছে বেশ পরিচিতই। দীর্ঘদিন ধরেই পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে থাকা সাকিব এবার খেলা দেখতে গেলেন ব্রাজিলের।

বিষয় : সাকিব আল হাসান নেইমার বিশ্বকাপ ফুটবল আর্জেন্টিনা ব্রাজিল রবিন মিয়া

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

রোববার, ১৪ জুন ২০২৬

কথা রেখেই ‘পল্টি’ দিলেন আর্জেন্টিনা ভক্ত সাকিব

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

মনে প্রানে তিনি আর্জেন্টিনা সাপোর্টার। তবে বিশেষ এক ব্রাজিলের জার্সি পরে পাঁচবারের চ্যাম্পিয়নদের খেলা দেখতে নিউইয়র্কের মেট লাইফ স্টেডিয়ামে হাজির হয়েছেন বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেট তারকা সাকিব আল হাসান।

জানা যায়, ব্রাজিল তারকা ফুটবলার নেইমারের সঙ্গে দারুণ সম্পর্ক বাংলাদেশের রবিন মিয়ার। গত কাতার বিশ্বকাপের সময়ও এ বিষয়টা মিডিয়ায় এসেছিল। বাংলাদেশি ছেলে রবিন মিয়া থাকেন ব্রাজিলের সাও পাওলোয়। সে সূত্র ধরে নেইমারের সঙ্গে ঘনিষ্ঠতা তার।

একদিন আগে তিনি পোস্ট করেছেন, নেইমার এবং তার বাবা নেইমার সিনিয়র তাকে তিনটি পার্সোনালাইজড জার্সি উপহার দিয়েছেন। সে সঙ্গে ব্রাজিলের প্রথম পর্বের তিন ম্যাচের তিনটা টিকিট। এবার রোববার (১৪ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাকিব আল হাসানের সঙ্গে একটি ছবি শেয়ার করে রবিন লিখেন, ভাই কি আসলেই পল্টি মারলো?

যদিও রবিন মিয়া লেখেননি, সাকিবকে তিনিই জার্সিটা দিয়েছেন। তবে, জার্সিতে নেইমারের স্বাক্ষর এবং রবিন মিয়ার আগে পোস্ট করা জার্সির মিল দেখেই সেটা অনুমান করা গেছে।

মূলত কদিন আগে বাংলাদেশি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেছিলেন, ‘ব্রাজিলের ম্যাচ দেখব। জার্সিও কিনবো ব্রাজিলের। পোস্ট দেব, পল্টি!’

সাকিব আল হাসান আর্জেন্টিনা সমর্থক। এমনকি গত বিশ্বকাপের সময় সাকিবকে দেখা গেছে আর্জেন্টিনা জার্সি পরে অনুশীলন করতেও। দারুণ পছন্দ করেন লিওনেল মেসিকে, ক্লাব ফুটবলে বার্সেলোনাকে সমর্থন করেন-এই তথ্যগুলো দেশের ক্রিকেট সমর্থকদের কাছে বেশ পরিচিতই। দীর্ঘদিন ধরেই পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে থাকা সাকিব এবার খেলা দেখতে গেলেন ব্রাজিলের।

বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত