ঢাকা    রোববার, ১৪ জুন ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

হাজিরা রেজিস্টারে অনিয়ম, চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত

স্বাস্থ্যসেবায় অবহেলা সহ্য নয়: প্রতিমন্ত্রী

নিজ নির্বাচনি এলাকা (বরিশাল-৪) বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শনিবার (১৩ জুন) আকস্মিক পরিদর্শনে গেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। সেখানে গিয়ে চিকিৎসকদের অনুপস্থিতি, হাসপাতালের মূল ফটক তালাবদ্ধ থাকা ও হাজিরা খাতায় বিভিন্ন অসঙ্গতি দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী হাসপাতালের মূল ফটক বন্ধ দেখতে পান। পরে ভেতরে প্রবেশ করে দায়িত্বরত চিকিৎসকদের একটি বড় অংশকে কর্মস্থলে অনুপস্থিত অবস্থায় দেখতে পান। এ সময় তিনি চিকিৎসকদের হাজিরা রেজিস্টার পর্যালোচনা করেন। পর্যালোচনায় স্বাক্ষর ও উপস্থিতি সংক্রান্ত বিভিন্ন অসঙ্গতি ও অনিয়ম ধরা পড়ে বলে জানা যায়।

এক পর্যায়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এমরানুর রহমানকে কর্মস্থলে না পেয়ে মোবাইল ফোনে যোগাযোগ করেন প্রতিমন্ত্রী। মোবাইল ফোনে তাকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমি গত তিন মাসে সাত থেকে আটবার হাসপাতালে এসেছি। কিন্তু একদিনও আপনাকে কর্মস্থলে পাইনি। দায়িত্ব পালন করতে না চাইলে চলে যান। হয় কাজ করবেন, না হয় চলে যাবেন। আমাদের বিব্রত করে লাভ নেই।’

এ সময় চিকিৎসাসেবায় অবহেলা কোনোভাবেই সহ্য করা হবে না উল্লেখ করে প্রতিমন্ত্রী হাসপাতালের প্রশাসনিক অব্যবস্থাপনা দূর করতে আগামী মঙ্গলবার সকালে একটি জরুরি পর্যালোচনা সভা আহ্বান করার নির্দেশ দেন। 

পরিদর্শন শেষে তিনি গণমাধ্যমকর্মী ও স্থানীয়দের আশ্বস্ত করে বলেন, ‘মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি দায়িত্বে অবহেলাকারী কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বিষয় : বরিশাল-৪ মেহেন্দিগঞ্জ মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

রোববার, ১৪ জুন ২০২৬

স্বাস্থ্যসেবায় অবহেলা সহ্য নয়: প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

নিজ নির্বাচনি এলাকা (বরিশাল-৪) বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শনিবার (১৩ জুন) আকস্মিক পরিদর্শনে গেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। সেখানে গিয়ে চিকিৎসকদের অনুপস্থিতি, হাসপাতালের মূল ফটক তালাবদ্ধ থাকা ও হাজিরা খাতায় বিভিন্ন অসঙ্গতি দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী হাসপাতালের মূল ফটক বন্ধ দেখতে পান। পরে ভেতরে প্রবেশ করে দায়িত্বরত চিকিৎসকদের একটি বড় অংশকে কর্মস্থলে অনুপস্থিত অবস্থায় দেখতে পান। এ সময় তিনি চিকিৎসকদের হাজিরা রেজিস্টার পর্যালোচনা করেন। পর্যালোচনায় স্বাক্ষর ও উপস্থিতি সংক্রান্ত বিভিন্ন অসঙ্গতি ও অনিয়ম ধরা পড়ে বলে জানা যায়।

এক পর্যায়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এমরানুর রহমানকে কর্মস্থলে না পেয়ে মোবাইল ফোনে যোগাযোগ করেন প্রতিমন্ত্রী। মোবাইল ফোনে তাকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমি গত তিন মাসে সাত থেকে আটবার হাসপাতালে এসেছি। কিন্তু একদিনও আপনাকে কর্মস্থলে পাইনি। দায়িত্ব পালন করতে না চাইলে চলে যান। হয় কাজ করবেন, না হয় চলে যাবেন। আমাদের বিব্রত করে লাভ নেই।’

এ সময় চিকিৎসাসেবায় অবহেলা কোনোভাবেই সহ্য করা হবে না উল্লেখ করে প্রতিমন্ত্রী হাসপাতালের প্রশাসনিক অব্যবস্থাপনা দূর করতে আগামী মঙ্গলবার সকালে একটি জরুরি পর্যালোচনা সভা আহ্বান করার নির্দেশ দেন। 

পরিদর্শন শেষে তিনি গণমাধ্যমকর্মী ও স্থানীয়দের আশ্বস্ত করে বলেন, ‘মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি দায়িত্বে অবহেলাকারী কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত