স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অপরাধীদের অভয়ারণ্যে র্যাবের ওপর যে বর্বরোচিত সন্ত্রাসী হামলা চালানো হয়েছে, তার সমুচিত ও কঠোর জবাব দেওয়া হবে। তিনি বলেন, বিগত ১৭ বছর দেশে আইনের শাসন না থাকায় এবং প্রশাসনিক নিষ্ক্রিয়তার সুযোগে অপরাধীরা রাষ্ট্রের ভেতরে আরেক রাষ্ট্র বা নিজস্ব সাম্রাজ্য গড়ে তুলেছিল, যা আর বরদাশত করা হবে না।
আজ মঙ্গলবার (২৬ মে) দুপুরে পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক উচ্চপর্যায়ের সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে জঙ্গল সলিমপুর থেকে ইতোমধ্যে প্রচুর অবৈধ অস্ত্র উদ্ধার এবং বেশ কয়েকজন দাগি আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ওই দুর্গম পাহাড়ি এলাকাটিতে পুলিশ ও র্যাবের একাডেমি, স্পোর্টস কমপ্লেক্স, বিজিবি ও এপিবিএনসহ বিভিন্ন বাহিনীর জন্য একটি সর্বাধুনিক ও সমন্বিত প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার মহাপরিকল্পনা সরকারের রয়েছে। পাশাপাশি সেখানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের বিষয়েও আলোচনা চলছে। এই সরকারি ভূমিতে সন্ত্রাসীদের আর কোনো স্থান দেওয়া হবে না এবং অত্যন্ত কঠোর হস্তে তাদের চিরতরে নির্মূল ও নিয়ন্ত্রণ করা হবে।’
সীমান্ত পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে যা হচ্ছে তা একটি স্বাভাবিক ও সাময়িক ঘটনা। তবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থায় (অ্যালার্ট) থাকার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
বিষয় : সালাহউদ্দিন আহমদ জঙ্গল সলিমপুর

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন