নিজস্ব প্রতিবেদক | ঢাকা
আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ উমর ফারুকের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাঁর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে একটি মহল। নির্বাচনি প্রচারণা বাধাগ্রস্ত করতে একদিকে যেমন রাতের আঁধারে তাঁর ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে, অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর নামে একাধিক 'ফেক আইডি' বা ভুয়া অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য ছড়ানো হচ্ছে।
সম্প্রতি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেশ-বিদেশে অবস্থানরত সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়ে মোহাম্মদ উমর ফারুক একটি পোস্টার প্রকাশ করেন। সেই পোস্টার ও তাঁর ক্রমবর্ধমান জনপ্রিয়তাকে নসাৎ করতেই এই অপতৎপরতা চালানো হচ্ছে বলে জানা গেছে।
এই বিষয়ে কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ উমর ফারুক তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে ১১ নং ওয়ার্ডের সাধারণ জনগণ ও সমর্থকদের উদ্দেশ্যে একটি স্পষ্ট বার্তা দিয়েছেন।
তিনি বলেন, "আমার নামে কিছু ফেক আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রমাগত বিভ্রান্তিকর ও মিথ্যা পোস্ট করা হচ্ছে। আমি অত্যন্ত পরিষ্কার ভাষায় বলতে চাই—আমার বর্তমান অফিসিয়াল আইডি ছাড়া অন্য কোনো ফেসবুক বা সোশ্যাল মিডিয়া আইডি নেই। কোনো ধরণের বিভ্রান্তিকর তথ্যে আপনারা কান দেবেন না।"
ব্যানার ও পোস্টার বিকৃতির তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, "যারা কাপুরুষের মতো রাতের আঁধারে আমার ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই—এভাবে ব্যানার ছিঁড়ে মানুষের মনের ভেতরের ভালোবাসা কোনোদিনও আটকে রাখা যায় না। সত্য এবং জনগণের শক্তি সবসময় জয়ী হয়।"
ওয়ার্ডবাসীর প্রতি নিজের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করে ওমর ফারুক বলেন, "আমি কোনো সস্তা রাজনীতি বা ষড়যন্ত্রে বিশ্বাসী নই। আপনারা কোনো প্রচারণায় বিভ্রান্ত হবেন না। আমার একমাত্র লক্ষ্য আপনাদের পাশে থাকা এবং আমি শুধু আপনাদের আন্তরিকভাবে খেদমত করতে চাই।"
এলাকার সাধারণ ভোটাররা জানান, মোহাম্মদ উমর ফারুকের নির্বাচনি পোস্টার ছেঁড়া এবং অনলাইনে তাঁর নামে ফেক আইডি খুলে অপপ্রচার চালানো একটি অত্যন্ত নোংরা ও সস্তা রাজনীতির পরিচয়। তারা এই ধরনের অপকর্মের তীব্র নিন্দা জানান এবং সুষ্ঠু নির্বাচনি পরিবেশ বজায় রাখার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

মঙ্গলবার, ০২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন