ঢাকা    শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

ঢাকা-১৪ সংসদ সদস্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মহসিন পারভেজ

মাজারে হামলার ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি

ঢাকা-১৪ আসনের সংসদ সদস্যের উদ্দেশ্যে মাজারে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন আমজনতার দলের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মোঃ মহসিন পারভেজ।

শনিবার (১৭ মে) নিজের ফেসবুক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, কেন এখন পর্যন্ত মাজারে হামলাকারী সকল ব্যক্তিকে গ্রেফতার করে বিচারের আওতায় আনা হচ্ছে না। তিনি অভিযোগ করেন, শুধুমাত্র দলীয় বিবেচনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে গড়িমসি করা হচ্ছে কি না, সে বিষয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।

ফেসবুক পোস্টে মহসিন পারভেজ লিখেন, “ঢাকা-১৪ সংসদ সদস্যের কাছে জানতে চাই কেন এখন পর্যন্ত মাজারে হামলাকারী সকলকে গ্রেফতার এবং বিচার নিশ্চিত করা হচ্ছে না। শুধুমাত্র দলের কথা বিবেচনা করেই কি তাদের আইনের আওতায় আনা হচ্ছে না?”

তিনি আরও বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা উচিত। একই সঙ্গে তিনি এ ধরনের হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “এই ধরনের নেক্কারজনক হামলা আমরা কখনোই বরদাস্ত করবো না।”

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে মাজারকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের ঘটনাকে ঘিরে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি বিভিন্ন মহল থেকে উঠে আসছে।

বিষয় : আমজনতার দল ঢাকা-১৪ মোঃ মহসিন পারভেজ

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

মাজারে হামলার ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

ঢাকা-১৪ আসনের সংসদ সদস্যের উদ্দেশ্যে মাজারে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন আমজনতার দলের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মোঃ মহসিন পারভেজ।

শনিবার (১৭ মে) নিজের ফেসবুক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, কেন এখন পর্যন্ত মাজারে হামলাকারী সকল ব্যক্তিকে গ্রেফতার করে বিচারের আওতায় আনা হচ্ছে না। তিনি অভিযোগ করেন, শুধুমাত্র দলীয় বিবেচনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে গড়িমসি করা হচ্ছে কি না, সে বিষয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।

ফেসবুক পোস্টে মহসিন পারভেজ লিখেন, “ঢাকা-১৪ সংসদ সদস্যের কাছে জানতে চাই কেন এখন পর্যন্ত মাজারে হামলাকারী সকলকে গ্রেফতার এবং বিচার নিশ্চিত করা হচ্ছে না। শুধুমাত্র দলের কথা বিবেচনা করেই কি তাদের আইনের আওতায় আনা হচ্ছে না?”

তিনি আরও বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা উচিত। একই সঙ্গে তিনি এ ধরনের হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “এই ধরনের নেক্কারজনক হামলা আমরা কখনোই বরদাস্ত করবো না।”

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে মাজারকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের ঘটনাকে ঘিরে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি বিভিন্ন মহল থেকে উঠে আসছে।

বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত