ঢাকা    মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, মামলা-জেল ও ত্যাগের পর নতুন দায়িত্বে আলোচনায় সাবেক ছাত্রনেতা

নোয়াখালীর সন্তান সোহেল রানা এবার ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি

নোয়াখালী সদর উপজেলার ১১নং নেয়াজপুর ইউনিয়নের ভেলানগর গ্রামের পাটোয়ারী বাড়ির মরহুম অলিউল্যাহ মিয়ার বড় ছেলে সোহেল রানা ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। তার এই অর্জনে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা।

সোহেল রানা ছাত্ররাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় ছিলেন। তিনি ওয়ার্ড ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রাজনৈতিক কর্মকাণ্ডের সময় তার বিরুদ্ধে স্বৈরাচার সরকারের আমলে দুটি হত্যা মামলা ও একটি বিস্ফোরক মামলা দায়ের করা হয়। তিনি দুইবার কারাবরণও করেন। এমনকি কারাগারে থেকেই মাস্টার্স পরীক্ষায় অংশ নিয়েছিলেন বলে জানা যায়।

পরবর্তীতে তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় হন। দীর্ঘ ত্যাগ, শ্রম ও রাজনৈতিক সংগ্রামের স্বীকৃতি হিসেবে এবার তাকে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়াও সোহেল রানা বর্তমানে আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদ, ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন।

তার এই সাফল্যে নোয়াখালী জেলার রাজনৈতিক অঙ্গনে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। নেতাকর্মীরা তাকে জেলার গর্বিত সন্তান হিসেবে অভিহিত করছেন।

বিষয় : আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদ সোহেল রানা

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

নোয়াখালীর সন্তান সোহেল রানা এবার ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image

নোয়াখালী সদর উপজেলার ১১নং নেয়াজপুর ইউনিয়নের ভেলানগর গ্রামের পাটোয়ারী বাড়ির মরহুম অলিউল্যাহ মিয়ার বড় ছেলে সোহেল রানা ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। তার এই অর্জনে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা।

সোহেল রানা ছাত্ররাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় ছিলেন। তিনি ওয়ার্ড ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রাজনৈতিক কর্মকাণ্ডের সময় তার বিরুদ্ধে স্বৈরাচার সরকারের আমলে দুটি হত্যা মামলা ও একটি বিস্ফোরক মামলা দায়ের করা হয়। তিনি দুইবার কারাবরণও করেন। এমনকি কারাগারে থেকেই মাস্টার্স পরীক্ষায় অংশ নিয়েছিলেন বলে জানা যায়।

পরবর্তীতে তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় হন। দীর্ঘ ত্যাগ, শ্রম ও রাজনৈতিক সংগ্রামের স্বীকৃতি হিসেবে এবার তাকে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়াও সোহেল রানা বর্তমানে আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদ, ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন।

তার এই সাফল্যে নোয়াখালী জেলার রাজনৈতিক অঙ্গনে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। নেতাকর্মীরা তাকে জেলার গর্বিত সন্তান হিসেবে অভিহিত করছেন।

বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত