ঢাকা    বুধবার, ০৬ মে ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

নবনির্বাচিত যুগ্ম আহ্বায়কদের ফুলেল শুভেচ্ছা

রামগঞ্জে জিয়া সাইবার ফোর্সের আয়োজনে ছাত্রদল নেতাদের সংবর্ধনা

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি: 

তারিখ: ০৬/০৫/২০২৬

লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির নবনির্বাচিত দুই যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জিয়া সাইবার ফোর্স (ZCF) রামগঞ্জ উপজেলা শাখা।

শুভেচ্ছা বিনিময়কালে জিয়া সাইবার ফোর্স (ZCF) এর পক্ষ থেকে রামগঞ্জ উপজেলা দপ্তর সম্পাদক শাফায়েত হোসেন নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক ও রামগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহিন আলম মুন্না এবং নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক ও রামগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জহির রায়হান বাবু-কে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিব হাসান, রামগঞ্জ পৌর ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন,সহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তারা বলেন, নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং ছাত্রসমাজের অধিকার, শিক্ষা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে ছাত্রদল আরও কার্যকর ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নবনির্বাচিত দুই যুগ্ম আহ্বায়ক উপস্থিত সকল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দলীয় ঐক্য বজায় রেখে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে সকলে মিলেমিশে কাজ করার আহ্বান জানান।

শেষে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

বিষয় : রামগঞ্জ জিয়া সাইবার ফোর্স লক্ষ্মীপুর রামগঞ্জ

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

বুধবার, ০৬ মে ২০২৬

রামগঞ্জে জিয়া সাইবার ফোর্সের আয়োজনে ছাত্রদল নেতাদের সংবর্ধনা

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি: 

তারিখ: ০৬/০৫/২০২৬

লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির নবনির্বাচিত দুই যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জিয়া সাইবার ফোর্স (ZCF) রামগঞ্জ উপজেলা শাখা।

শুভেচ্ছা বিনিময়কালে জিয়া সাইবার ফোর্স (ZCF) এর পক্ষ থেকে রামগঞ্জ উপজেলা দপ্তর সম্পাদক শাফায়েত হোসেন নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক ও রামগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহিন আলম মুন্না এবং নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক ও রামগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জহির রায়হান বাবু-কে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিব হাসান, রামগঞ্জ পৌর ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন,সহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তারা বলেন, নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং ছাত্রসমাজের অধিকার, শিক্ষা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে ছাত্রদল আরও কার্যকর ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নবনির্বাচিত দুই যুগ্ম আহ্বায়ক উপস্থিত সকল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দলীয় ঐক্য বজায় রেখে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে সকলে মিলেমিশে কাজ করার আহ্বান জানান।

শেষে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত