সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে করা সার্বিক কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রিটে ওই সরকারের সময়ে করা আইন প্রণয়ন, সংস্কার কমিশন গঠন এবং দেশি-বিদেশি চুক্তির বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।
আজ সোমবার (৪ মে) রিটকারী আইনজীবী বিষয়টি নিশ্চিত করেছেন।
একই সঙ্গে সাবেক এই প্রধান উপদেষ্টার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ রয়েছে কি না, তা অনুসন্ধানে কমিশন গঠনেরও আর্জি জানানো হয়েছে। গতকাল রোববার (৩ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে এই রিটটি করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মুহাম্মদ মুহসিন রশিদ। রিট আবেদনে মন্ত্রিপরিষদ সচিব এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দুই সচিবকে বিবাদী করা হয়েছে।
এর আগে অন্তর্বর্তী সরকারের গঠনপ্রক্রিয়া ও শপথের বৈধতা চ্যালেঞ্জ করেও রিট করেছিলেন আইনজীবী মুহসিন রশিদ। হাইকোর্টের একটি বেঞ্চ সেই রিটটি খারিজ করে দিলে তিনি আপিল করেন। পরবর্তীতে ২০২৪ সালের ৪ ডিসেম্বর তৎকালীন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ হাইকোর্টের খারিজ আদেশ বহাল রাখেন। একই সঙ্গে রিটকারীর লিভ টু আপিলটি পর্যবেক্ষণসহ খারিজ করে দেন আপিল বিভাগ। ওই আইনি প্রক্রিয়ার পর এবার অন্তর্বর্তী সরকারের সার্বিক কার্যক্রম চ্যালেঞ্জ করে নতুন এই রিট আবেদন করা হলো।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৬ আগস্ট রাষ্ট্রপতি জাতীয় সংসদ ভেঙে দেন। এরপর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল।

সোমবার, ০৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন