ঢাকা    রোববার, ০৩ মে ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

সাধারণ সম্পাদক পদে লড়তে চান তরুণ এই নেতা

লক্ষ্মীপুর ছাত্রদল নিয়ে নতুন আলোচনা, প্রার্থীতা ঘোষণা জিদান চৌধুরীর

লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের আসন্ন কমিটিকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছেন তরুণ নেতা শাহবাজ মাহমুদ চৌধুরী জিদান। তিনি তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে আনুষ্ঠানিকভাবে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করেছেন।

ঘোষণায় জিদান চৌধুরী বলেন, তিনি দীর্ঘদিন ধরে রাজপথের রাজনীতি, সাংগঠনিক কার্যক্রম এবং দলের দুঃসময়ে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। আগামী দিনে জেলা ছাত্রদলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

জানা যায়, ছাত্র রাজনীতিতে সক্রিয় এই নেতা বিভিন্ন সময় আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণের পাশাপাশি মানবিক কর্মকাণ্ডেও ভূমিকা রেখেছেন। বিশেষ করে বন্যাকালীন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সামাজিক উদ্যোগে অংশগ্রহণ তার রাজনৈতিক পরিচিতিকে আরও শক্তিশালী করেছে। এছাড়া জাতীয় নির্বাচনের সময় বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির পক্ষে সমন্বয়কের দায়িত্বও পালন করেন তিনি।

জিদান চৌধুরীর এই ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার সমর্থনে ব্যাপক সাড়া দেখা যাচ্ছে। তৃণমূলের অনেক নেতাকর্মী ও তরুণ প্রজন্ম তাকে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করে বিভিন্ন পোস্ট ও মন্তব্য করছেন।

উল্লেখ্য, শাহবাজ মাহমুদ চৌধুরী জিদান লক্ষ্মীপুর সদর উপজেলা বিএনপির একাধিকবার নির্বাচিত সভাপতি মাইনুদ্দিন চৌধুরী রিয়াজের পুত্র। স্থানীয় রাজনীতিতে রিয়াজ চৌধুরী একজন প্রভাবশালী ও জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত। তার রাজনৈতিক অভিজ্ঞতা ও পারিবারিক ঐতিহ্যের ধারাবাহিকতায় জিদান চৌধুরীও তরুণদের প্রতিনিধিত্ব করে নেতৃত্বে আসবেন—এমন প্রত্যাশা করছেন অনেকেই।

এদিকে, জেলা ছাত্রদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে বিভিন্ন পর্যায়ে আলোচনা চলমান রয়েছে। শেষ পর্যন্ত নেতৃত্বের দৌড়ে কে এগিয়ে থাকবেন, তা জানতে অপেক্ষা করতে হবে কেন্দ্রীয় সিদ্ধান্তের জন্য।

বিষয় : লক্ষ্মীপুর শাহবাজ মাহমুদ চৌধুরী জিদান

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

রোববার, ০৩ মে ২০২৬

লক্ষ্মীপুর ছাত্রদল নিয়ে নতুন আলোচনা, প্রার্থীতা ঘোষণা জিদান চৌধুরীর

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের আসন্ন কমিটিকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছেন তরুণ নেতা শাহবাজ মাহমুদ চৌধুরী জিদান। তিনি তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে আনুষ্ঠানিকভাবে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করেছেন।

ঘোষণায় জিদান চৌধুরী বলেন, তিনি দীর্ঘদিন ধরে রাজপথের রাজনীতি, সাংগঠনিক কার্যক্রম এবং দলের দুঃসময়ে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। আগামী দিনে জেলা ছাত্রদলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

জানা যায়, ছাত্র রাজনীতিতে সক্রিয় এই নেতা বিভিন্ন সময় আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণের পাশাপাশি মানবিক কর্মকাণ্ডেও ভূমিকা রেখেছেন। বিশেষ করে বন্যাকালীন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সামাজিক উদ্যোগে অংশগ্রহণ তার রাজনৈতিক পরিচিতিকে আরও শক্তিশালী করেছে। এছাড়া জাতীয় নির্বাচনের সময় বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির পক্ষে সমন্বয়কের দায়িত্বও পালন করেন তিনি।

জিদান চৌধুরীর এই ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার সমর্থনে ব্যাপক সাড়া দেখা যাচ্ছে। তৃণমূলের অনেক নেতাকর্মী ও তরুণ প্রজন্ম তাকে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করে বিভিন্ন পোস্ট ও মন্তব্য করছেন।

উল্লেখ্য, শাহবাজ মাহমুদ চৌধুরী জিদান লক্ষ্মীপুর সদর উপজেলা বিএনপির একাধিকবার নির্বাচিত সভাপতি মাইনুদ্দিন চৌধুরী রিয়াজের পুত্র। স্থানীয় রাজনীতিতে রিয়াজ চৌধুরী একজন প্রভাবশালী ও জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত। তার রাজনৈতিক অভিজ্ঞতা ও পারিবারিক ঐতিহ্যের ধারাবাহিকতায় জিদান চৌধুরীও তরুণদের প্রতিনিধিত্ব করে নেতৃত্বে আসবেন—এমন প্রত্যাশা করছেন অনেকেই।

এদিকে, জেলা ছাত্রদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে বিভিন্ন পর্যায়ে আলোচনা চলমান রয়েছে। শেষ পর্যন্ত নেতৃত্বের দৌড়ে কে এগিয়ে থাকবেন, তা জানতে অপেক্ষা করতে হবে কেন্দ্রীয় সিদ্ধান্তের জন্য।

বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত