ঢাকা    বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

‘শৃঙ্খলার এই উদাহরণ থেকে শেখা উচিত’—কায়সার কামাল

সংসদে শৃঙ্খলার নজির গড়লেন প্রধানমন্ত্রী

মধ্যাহ্ন বিরতির পর গতকাল বুধবার বিকেলে সংসদের অধিবেশন শুরুর পর রাষ্ট্রপতির ভাষণের ওপর বক্তব্য দিচ্ছিলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বক্তৃতার মাঝপথে অধিবেশন কক্ষে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে এ সময় নিজের আসনে না বসে দুই সারি পেছনে বসেন তিনি। আইনমন্ত্রীর বক্তব্য শেষ হওয়ার পর নিজ আসনে বসেন।

রীতি অনুযায়ী সংসদের কোনো সদস্য বক্তব্য দেওয়ার সময় তাঁর সামনে দিয়ে যাওয়া যায় না। প্রধানমন্ত্রী সেই রীতি অনুসরণ করেন।

পরবর্তীতে প্রধানমন্ত্রীর এই বিষয়টিকে সামনে এনে সেখান থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান ডেপুটি স্পিকার কায়সার কামাল। সংসদ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘মাননীয় সদস্যবৃন্দ, আমরা মহান জাতীয় সংসদে সর্বদা একটা শৃঙ্খলা চাই। আজকে মাননীয় সংসদ নেতা যে ডিসেন্সি এবং শৃঙ্খলার নিদর্শন দেখিয়েছেন, আমরা অন্যান্য সম্মানিত সদস্য যারা আছি তারা আমরা একটু অবজারভ করব। মাননীয় আইনমন্ত্রী..উনার সামনের আসন ছিল মাননীয় সংসদ নেতার। যেহেতু ফ্লোর ক্রসিং হয়ে যাবে..। এইটা আমি একটা এক্সাম্পল দিচ্ছি, টুয়ার্ডস অল দা আদারস অনারেবল মেম্বার লেট আস লার্ন।’

বিষয় : তারেক রহমান মো. আসাদুজ্জামান কায়সার কামাল

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

সংসদে শৃঙ্খলার নজির গড়লেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

মধ্যাহ্ন বিরতির পর গতকাল বুধবার বিকেলে সংসদের অধিবেশন শুরুর পর রাষ্ট্রপতির ভাষণের ওপর বক্তব্য দিচ্ছিলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বক্তৃতার মাঝপথে অধিবেশন কক্ষে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে এ সময় নিজের আসনে না বসে দুই সারি পেছনে বসেন তিনি। আইনমন্ত্রীর বক্তব্য শেষ হওয়ার পর নিজ আসনে বসেন।

রীতি অনুযায়ী সংসদের কোনো সদস্য বক্তব্য দেওয়ার সময় তাঁর সামনে দিয়ে যাওয়া যায় না। প্রধানমন্ত্রী সেই রীতি অনুসরণ করেন।

পরবর্তীতে প্রধানমন্ত্রীর এই বিষয়টিকে সামনে এনে সেখান থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান ডেপুটি স্পিকার কায়সার কামাল। সংসদ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘মাননীয় সদস্যবৃন্দ, আমরা মহান জাতীয় সংসদে সর্বদা একটা শৃঙ্খলা চাই। আজকে মাননীয় সংসদ নেতা যে ডিসেন্সি এবং শৃঙ্খলার নিদর্শন দেখিয়েছেন, আমরা অন্যান্য সম্মানিত সদস্য যারা আছি তারা আমরা একটু অবজারভ করব। মাননীয় আইনমন্ত্রী..উনার সামনের আসন ছিল মাননীয় সংসদ নেতার। যেহেতু ফ্লোর ক্রসিং হয়ে যাবে..। এইটা আমি একটা এক্সাম্পল দিচ্ছি, টুয়ার্ডস অল দা আদারস অনারেবল মেম্বার লেট আস লার্ন।’

বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত