ঢাকা    বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

ইনুকে আনা-নেওয়ার সময় পুলিশের মন্তব্যে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ

'টেনশন করবেন না’— দুই কনস্টেবলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামি হাসানুল হক ইনুকে এজলাস থেকে হাজতখানায় আনা-নেওয়ার পথে শৃঙ্খলাবহির্ভূত আচরণের অভিযোগে দুই কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার বরাবর চিঠি পাঠিয়েছে ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাদের ট্রাইব্যুনালের নিরাপত্তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার মাহমুদুল হাসানের স্বাক্ষরিত চিঠিতে কনস্টেবল মো. জামাল হোসেন ও কনস্টেবল মো. সোলাইমান হোসেনের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, ২৯ এপ্রিল ইনুকে এজলাস থেকে হাজতখানায় আনা-নেওয়ার পথে দুই কনস্টেবল বিভিন্ন ধরনের শৃঙ্খলাবহির্ভূত আলাপ-আলোচনায় লিপ্ত হন। ধারণ করা ভিডিও ফুটেজে তাদের এই আচরণ স্পষ্ট দৃশ্যমান, যা ট্রাইব্যুনালের নিরাপত্তা বিঘ্নিত করার পাশাপাশি বিচারিক কার্যক্রমে হুমকির সৃষ্টি করেছে বলে চিঠিতে বলা হয়।

উল্লেখ্য, আদালতে তোলার সময় সাবেক মন্ত্রী ইনুকে 'টেনশন না করতে' বলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।

বিষয় : হাসানুল হক ইনু

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

'টেনশন করবেন না’— দুই কনস্টেবলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামি হাসানুল হক ইনুকে এজলাস থেকে হাজতখানায় আনা-নেওয়ার পথে শৃঙ্খলাবহির্ভূত আচরণের অভিযোগে দুই কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার বরাবর চিঠি পাঠিয়েছে ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাদের ট্রাইব্যুনালের নিরাপত্তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার মাহমুদুল হাসানের স্বাক্ষরিত চিঠিতে কনস্টেবল মো. জামাল হোসেন ও কনস্টেবল মো. সোলাইমান হোসেনের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, ২৯ এপ্রিল ইনুকে এজলাস থেকে হাজতখানায় আনা-নেওয়ার পথে দুই কনস্টেবল বিভিন্ন ধরনের শৃঙ্খলাবহির্ভূত আলাপ-আলোচনায় লিপ্ত হন। ধারণ করা ভিডিও ফুটেজে তাদের এই আচরণ স্পষ্ট দৃশ্যমান, যা ট্রাইব্যুনালের নিরাপত্তা বিঘ্নিত করার পাশাপাশি বিচারিক কার্যক্রমে হুমকির সৃষ্টি করেছে বলে চিঠিতে বলা হয়।

উল্লেখ্য, আদালতে তোলার সময় সাবেক মন্ত্রী ইনুকে 'টেনশন না করতে' বলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।

বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত