এসএসসি পরীক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা ও স্বস্তি নিশ্চিত করতে রামগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন গতকাল (২৬/০৪/২০২৬) বিতরণ করা হয়েছে।
লক্ষ্মীপুর-০১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম–এর পক্ষ থেকে এ মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন রামগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক-শাহিন আলম মুন্না, রামগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক-জহির রায়হান বাবু উপজেলা ছাত্রদলের নেতা-জাফর খান এবং রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের নেতা-তামিম হোসেন।
আয়োজকরা জানান, গরম আবহাওয়া ও পরীক্ষার সময় শিক্ষার্থীদের শারীরিক সুরক্ষা ও স্বস্তি বজায় রাখার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়। পরীক্ষার্থীদের পাশে দাঁড়াতে পেরে তারা সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় শিক্ষক ও অভিভাবকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, পরীক্ষার সময়ে শিক্ষার্থীদের জন্য এ ধরনের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় উদ্যোগ।

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন