ঢাকা    বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

জ্বালানি ও গ্যাসের মূল্যবৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত—অভিযোগ

জনদুর্ভোগ ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্রশিবিরের বিক্ষোভ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬ | মৌলভীবাজার 

জনদুর্ভোগ, জ্বালানি তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধি এবং সারাদেশে চলমান বিভিন্ন অনিয়মের প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

২২ এপ্রিল ২০২৬, বুধবার বাদ আসর শহরের দেওয়ানী মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুসুমভাগ পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মৌলভীবাজার শহর শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মুস্তাকিম আহমেদের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন শহর শাখার সভাপতি কাজী দাইয়ান আহমদ। এতে আরও বক্তব্য রাখেন জেলা ছাত্রশিবিরের সভাপতি ফরিদ উদ্দিন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। অবৈধ সিন্ডিকেটের মাধ্যমে বাজার অস্থিতিশীল করে কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছে বলেও তারা দাবি করেন। এছাড়া জ্বালানি তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধির ফলে জনজীবনে নেতিবাচক প্রভাব পড়ছে বলে উল্লেখ করেন বক্তারা।

বক্তারা আরও বলেন, দেশে বাকস্বাধীনতায় হস্তক্ষেপ এবং শিক্ষাঙ্গনসহ বিভিন্ন স্থানে সহিংসতা ও অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে, যা সামগ্রিক পরিস্থিতিকে উদ্বেগজনক করে তুলেছে।

সমাবেশ থেকে অবিলম্বে বাজার নিয়ন্ত্রণ, সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে আনা এবং শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।

বিক্ষোভ মিছিলে মৌলভীবাজার শহর ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

বিষয় : জ্বালানি তেল ছাত্রশিবির

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

জনদুর্ভোগ ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্রশিবিরের বিক্ষোভ

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image

বুধবার, ২২ এপ্রিল ২০২৬ | মৌলভীবাজার 

জনদুর্ভোগ, জ্বালানি তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধি এবং সারাদেশে চলমান বিভিন্ন অনিয়মের প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

২২ এপ্রিল ২০২৬, বুধবার বাদ আসর শহরের দেওয়ানী মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুসুমভাগ পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মৌলভীবাজার শহর শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মুস্তাকিম আহমেদের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন শহর শাখার সভাপতি কাজী দাইয়ান আহমদ। এতে আরও বক্তব্য রাখেন জেলা ছাত্রশিবিরের সভাপতি ফরিদ উদ্দিন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। অবৈধ সিন্ডিকেটের মাধ্যমে বাজার অস্থিতিশীল করে কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছে বলেও তারা দাবি করেন। এছাড়া জ্বালানি তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধির ফলে জনজীবনে নেতিবাচক প্রভাব পড়ছে বলে উল্লেখ করেন বক্তারা।

বক্তারা আরও বলেন, দেশে বাকস্বাধীনতায় হস্তক্ষেপ এবং শিক্ষাঙ্গনসহ বিভিন্ন স্থানে সহিংসতা ও অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে, যা সামগ্রিক পরিস্থিতিকে উদ্বেগজনক করে তুলেছে।

সমাবেশ থেকে অবিলম্বে বাজার নিয়ন্ত্রণ, সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে আনা এবং শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।

বিক্ষোভ মিছিলে মৌলভীবাজার শহর ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত